দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নতুন করে ডিজিটাল ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে দেশের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’ শিরোনামে এই কর্মসূচিতে পণ্য কিনে ক্রেতাদের জন্য মিলিয়নিয়ার হওয়ার সুযোগ রাখা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) রাজধানীর করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মীম এবং জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ।
ক্যাম্পেইনের আওতায় ৮ এপ্রিল থেকে কোরবানির ঈদ পর্যন্ত দেশের বিভিন্ন ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনলে ক্রেতারা ১০ লাখ টাকা জয়ের সুযোগ পাবেন। এছাড়া থাকছে বিভিন্ন অঙ্কের ক্যাশ ভাউচার ও আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সিসহ নিশ্চিত উপহার।
অনুষ্ঠানে জানানো হয়, পণ্য কেনার পর ক্রেতার তথ্য ও পণ্যের বারকোড ডিজিটালভাবে নিবন্ধন করা হবে। এরপর স্বয়ংক্রিয় পদ্ধতিতে এসএমএসের মাধ্যমে গ্রাহককে জানানো হবে তিনি পুরস্কার পেয়েছেন কি না। সংশ্লিষ্ট শোরুম থেকেই পুরস্কার তুলে দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এস এম মাহবুবুল আলম বলেন, ক্রেতাবান্ধব উদ্যোগের ধারাবাহিকতায় উৎসব উপলক্ষে বিশেষ সুবিধা দিয়ে আসছে ওয়ালটন। আগের কয়েকটি সিজনে ইতোমধ্যে ৪৪ জন ক্রেতা মিলিয়নিয়ার হয়েছেন, যা এই ক্যাম্পেইনের জনপ্রিয়তা বাড়িয়েছে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, বিক্রয়োত্তর সেবা সহজ করতে ডিজিটাল কাস্টমার ডাটাবেজ গড়ে তোলা হচ্ছে। এর ফলে ওয়ারেন্টি কার্ড হারালেও গ্রাহকরা দেশের যেকোনো সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা নিতে পারবেন এবং প্রতিষ্ঠানও গ্রাহকের মতামত সংগ্রহ করতে পারবে।
ওয়ালটনের আশা, এবারের ক্যাম্পেইনেও গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কার্যক্রমটি সফল হবে।
জে আই