দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের বাজারে স্বর্ণর দাম আবার বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণর দাম বাড়ানো হয়েছে দুই হাজার ৬২৫ টাকা। এতে এক ভরি স্বর্ণর দাম ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা হয়েছে। এতে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠেছে স্বর্ণ।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণর (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
গতকাল বুধবার (১৪ জানুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ১৩ জানুয়ারি ভালো মানের এক ভরি স্বর্ণর দাম বাড়ানো হয় চার হাজার ১৯৯ টাকা। তার আগে ১১ জানুয়ারি বাড়ানো হয় এক হাজার ৫০ টাকা। অর্থাৎ তিন দফায় ভালো মানের এক ভরি স্বর্ণর দাম বাড়ানো হলো ৭ হাজার ৮৭৪ টাকা। এতে অতীতের সব রেকর্ড ভেঙে স্বর্ণর সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হলো।
এতদিন ভালো মানের এক ভরি সোনার সর্বোচ্চ দাম ছিল ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা। গত ১৩ জানুয়ারি এ দাম নির্ধারণ করা হয়। দু’দিনের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে এখন নতুন রেকর্ড তৈরি হলো।
এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণয় দুই হাজার ৬২৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণয় ২ হাজার ৫০৮ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণয় ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণয় ৩৫০ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।
গত ১৩ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণয় ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণয় ৩ হাজার ৯৬৫ টাকা বাড়িয়ে ২ লাখ ২১ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণয় ৩ হাজার ৪৪১ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৮৯ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণয় ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৫৬ হাজার ৮৮১ টাকা। আজ বুধবার পর্যন্ত এ দামে স্বর্ণ বিক্রি হয়েছে।
স্বর্ণর দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯৪৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
কে