• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাণিজ্য

এলপিজির দাম আরও বেড়েছে, নতুন দাম নির্ধারণ বিকেলে

বাণিজ্য, দেশ টিভি
  ০৪ জানুয়ারি ২০২৬, ০৭:৩৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর যেসব বাসায় লাইনের গ্যাস নেই, সেখানে রান্নার একমাত্র ভরসা হচ্ছে এলপিজি সিলিন্ডার। তবে রান্নাসহ দৈনন্দিন কাজে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম কোনো সরকারি ঘোষণা ছাড়াই এক হাজার টাকার বেশি বাড়িয়ে দিয়েছে কিছু অসাধু ব্যবসায়ী।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ভোক্তারা জানান, বাজারে পর্যাপ্ত তদারকি না থাকায় সংকট দেখিয়ে অতিরিক্ত মুনাফা নিচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ী। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে বিক্রি হচ্ছে। তবে নতুন দাম নির্ধারণ হওয়ার কথা রয়েছে আজ (রোববার) বিকেলে।

ভোক্তারা বলছেন, হঠাৎ এভাবে দাম বাড়ানো মোটেও কাম্য নয়। সাধারণত ২০–৫০ টাকা বাড়ানোর বিষয়টি স্বাভাবিক হলেও গত কয়েক দিনে একলাফে ৫০০-৮০০ টাকা পর্যন্ত বেড়েছে দাম। বর্তমানে এলপিজি সিলিন্ডার পাওয়া দুষ্কর, হাতে এলে তারও জন্য বাড়তি ১০০০ টাকা দিতে হচ্ছে।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ১২ কেজির এলপিজি সিলিন্ডার এখন ২২০০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলেন, বাজারে সিলিন্ডারের সরবরাহ কম থাকায় তাদেরও বেশি দামে কিনতে হচ্ছে, ফলে বিক্রির দাম বেড়ে গেছে।

রাজধানীর বাংলামোটর ইস্কাটন গার্ডেন এলাকার চা বিক্রেতা খলিল এ প্রতিবেদকে বলেন, ‘আমি এলপিজি সিলিন্ডার কেনার জন্য মোবাইল ফোনে দোকানির সঙ্গে কথা বলেছিলাম। দোকানি ১৩০০ টাকার সিলিন্ডার গতকাল চেয়েছিল ২১০০ টাকা। আজ সেই সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, পেলেও ২২০০ টাকা দিতে হবে এবং ডেলিভারি এক-দুই ঘণ্টা পর হবে। দোকান চালানোর জন্য এখন গ্যাস কিনতেই হবে।’

শুধু খলিলই নন, গ্যাস সংযোগ না থাকায় তার মতো অনেকেই এখন বিপাকে পড়েছেন। এলপিজি সিলিন্ডারের অস্বাভাবিক দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ।

মিন্টু নামের এক ক্রেতা বলেন, ‘গত তিনদিন ধরে বাসায় বৈদ্যুতিক হিটারে রান্না করছি। ভাবছিলাম দাম কমবে, কিন্তু এখন আরও বেড়েছে। ২২০০ টাকা দিয়ে কিনে আনলাম।’

রাজধানীর মগবাজার, বাংলামোটর, নিউমার্কেট, আজিমপুরসহ আশপাশের অনেক এলাকায় দোকানে সিলিন্ডার নেই। দোকানিরা বলেন, সরবরাহ না থাকায় বিক্রি করতে পারছেন না। আনিসুর নামের এক দোকানি বলেন, ‘বাজারে সিলিন্ডার নেই। কেউ কিনতে এলেও দিতে পারছি না। আবার যাও পাচ্ছি, তা বেশি দামে কিনতে হচ্ছে, বিক্রিরও করতে হচ্ছে বাড়তি দামে।’

প্রতি মাসে এলপিজি সিলিন্ডারের দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ডিসেম্বরের ঘোষণায় ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১২৫৩ টাকা, যা নিয়মানুযায়ী আগামীকাল ৪ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর থাকার কথা। ওই দিনই বিইআরসি জানুয়ারি মাসের নতুন মূল্য ঘোষণা করবে এবং ঘোষণার পর সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে। তবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই খোলা বাজারে হঠাৎ দাম বাড়িয়ে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ভোক্তারা।

আরও পড়ুন

নতুন বছরে অর্থনৈতিক গতি ও স্থিতিশীলতার বিকল্প নেই

ব্যবসায়ীরা বলছেন, সময়মতো এলসি খুলতে না পারায় নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী এলপিজি আমদানি করা সম্ভব হয়নি। এর ফলে হঠাৎ করেই বাজারে তীব্র সরবরাহ ঘাটতি তৈরি হয়েছে, এ জন্যই বেড়েছে দাম।

বিইআরসির এক কর্মকর্তা বলেন, সরবরাহ ঘাটতির কারণে এলপিজির দাম হঠাৎ বেড়ে গেছে। বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনকে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি যেসব স্থানে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ রয়েছে, সেখানে অভিযান চালাতে ভোক্তা অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

কে

  • গ্যাস
  • এলপিজি
  • দাম
এ সম্পর্কিত আরও খবর
জেট ফুয়েলের দামে বড় লাফ, লিটারে বাড়ল কত?
জেট ফুয়েলের দামে বড় লাফ, লিটারে বাড়ল কত?
দেশে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ?
দেশে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ?
জ্বালানি তেলের দাম ৭৫ শতাংশ বৃদ্ধির জন্য ট্রাম্পকে দায়ী করলেন সিনেটর
জ্বালানি তেলের দাম ৭৫ শতাংশ বৃদ্ধির জন্য ট্রাম্পকে দায়ী করলেন সিনেটর
ট্রাম্পের হামলা পেছানোর ঘোষণায় কমল জ্বালানির দাম
ট্রাম্পের হামলা পেছানোর ঘোষণায় কমল জ্বালানির দাম
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।