দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি আর নেই। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সিলেটের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
ঢাকা ক্যাপিটালস সূত্র জানিয়েছে, অনুশীলন সেশন পরিচালনার সময় আচমকা অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মাহবুব আলী জাকি। পরে সিলেটের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঢাকার এই কোচকে। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
বিপিএল সামনে রেখে দিন দুয়েক আগে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মাহবুব আলী জাকি। আজ রাজশাহীর বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু হয়েছে ঢাকার। তবে ম্যাচের আগ মুহূর্তেই এমন দুঃসংবাদের মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালস।