দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টানা তৃতীয় দফায় দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা, যা দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ মূল্য।
রোববার (২১ ডিসেম্বর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই দাম আগামী সোমবার (২২ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম দাঁড়াবে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা।
এর আগে গত ১৫ ডিসেম্বর টানা দ্বিতীয় দফায় সোনার দাম বাড়ানো হয়েছিল। সেদিন ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত মোট ৮৮ বার দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৫৯ বার দাম বাড়ানো হয়েছে, আর মাত্র ২৭ বার দাম কমানো হয়েছে।
অন্যদিকে, গত বছর দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয় এবং ২৭ বার কমানো হয়েছিল।
জে আই