দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি বছরের প্রথম ছয় মাসে গ্রামীণফোনের কর পরবর্তী নিট মুনাফা বেড়েছে। গত বছরের একই সময়ের চেয়ে এই নিট মুনাফা ২৪৩ কোটি টাকা বেশি। গ্রামীণফোনের ওয়েবসাইটে প্রকাশিত অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
এই সময়ের মধ্যে গ্রামীণফোনের নিট মুনাফা হয়েছে এক হাজার ৯৭৩ কোটি ৪৮ লাখ টাকা। গত বছরের একই সময়ে নিট মুনাফা ছিল এক হাজার ৭৩০ কোটি ৪৬ লাখ টাকা। গ্রামীণফোন দেশের দুই শেয়ারবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই ও সিএসই) তালিকাভুক্ত। উভয় স্টক এক্সচেঞ্জ এ সম্পর্কিত সংক্ষিপ্ত তথ্য প্রকাশ করেছে।
নিট মুনাফা বৃদ্ধি পাওয়ায় কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা মুনাফা (ইপিএস) বেড়েছে। ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারে বছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি–জুন) মুনাফা হয়েছে ১৪ টাকা ৬২ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১২ টাকা ৮২ টাকা। ইপিএস বেড়েছে ১৪ দশমিক ০৪ শতাংশ।