দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলার বিভিন্ন এলাকায় প্রায়ই ঘটছে গ্রামীণফোনের টাওয়ারের ব্যাটারিসহ যন্ত্রপাতি চুরির ঘটনা। এমনি এক ঘটনায় চোরচক্রের ৪ সদস্যকে গেপ্তার করেছে পুলিশ।
তাদের আটকের পর স্বস্তি ফিরে এসেছে জনমনে। সর্বশেষ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সুমন ইকবাল নামে আরও একজনকে আটক করা হয়েছে।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত কয়েক দিন আগে ভোলার লালমোহন উপজেলার ডাওরী ও বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর এলাকায় গ্রামীণফোনের টাওয়ারের ব্যাটারি চুরি করে। এ ঘটনায় গ্রামীণফোনের পক্ষ থেকে অভিযোগ দায়েরের পর পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
আটককৃতরা হলেন, সুমন ইকবাল, জামাল শেখ, মুনছুর ও শাহিন খান। আটকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন ও অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান জানান, আটককৃতরা আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জেবি