দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, চলতি সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম কাঙ্ক্ষিত পর্যায়ে না এলে আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে।
রোববার (৯ অক্টোবর) বিকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেঁয়াজের বাজার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে এবং যথেষ্ট মজুত আছে। আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে আসবে। ফলে আগামী চার-পাঁচ দিনের মধ্যে বাজার স্বাভাবিক না হলে আমদানির অনুমোদন দেওয়া হবে।
তিনি আরও জানান, ইতোমধ্যে পেঁয়াজ আমদানির জন্য ২ হাজার ৮০০টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ১০ শতাংশ অনুমোদন দিলেও বাজারে পেঁয়াজের সয়লাব সৃষ্টি হবে এবং কৃষক ক্ষতির মুখে পড়বেন। তাই পরিস্থিতি পর্যবেক্ষণ করে সামগ্রিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
বাণিজ্য উপদেষ্টা বলেন, হঠাৎ দাম বৃদ্ধির কারণ হিসেবে মৌসুমের শেষ, ভারী বৃষ্টি, সংরক্ষণের সময় পেঁয়াজের শুকিয়ে যাওয়া ও ওজন কমে যাওয়া ইত্যাদি উল্লেখ করেছেন। মজুতদার বা সিন্ডিকেটের তৎপরতার কোনো তথ্য নেই। এছাড়া সীমান্তের ওপারে বাংলাদেশে রপ্তানির জন্য পেঁয়াজ মজুত থাকার খবরও পাওয়া গেছে।
এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
এমএস/