• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাণিজ্য

ঢাকায় ‘সাউথ এশিয়া ট্রেড ফেয়ার’ শুরু

বাণিজ্য, দেশ টিভি
  ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে ঢাকায় শুরু হলো ৪ দিনব্যাপী ‘সাউথ এশিয়া ট্রেড ফেয়ার ২০২৫’। যেখানে একই ছাদের নিচে পাওয়া যাচ্ছে ফ্যাশন ও লাইফস্টাইল পণ্য, ইলেক্ট্রনিকস পণ্য, কসমেটিকস, জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, প্রযুক্তিপণ্য, হোম অ্যাপ্লায়েন্স ও কিচেনওয়্যারসহ দক্ষিণ এশিয়ার সেরা ব্র্যান্ডগুলোর পণ্য ও সেবা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মেলার উদ্বোধন করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

মেলার আয়োজন করেছে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই)। এতে সহযোগিতা করেছে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

এই মেলাকে দক্ষিণ এশিয়ার দেশগুলো এবং ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে নতুন নতুন ধারণা, জ্ঞান, প্রযুক্তি ও অভিজ্ঞতা আদান-প্রদানের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি আশা করি দক্ষিণ এশিয়ার দেশগুলোর এই মিলন মেলা আমাদের আঞ্চলিক বাণিজ্য ও অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

বাণিজ্য সচিব জানান, বিশ্বের অন্যান্য অর্থনৈতিক জোট গঠিত হয়েছে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে নিজেদের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে। দক্ষিণ এশিয়ায় আমরা এখনও সেই প্র্যাকটিস শুরু করতে পারিনি। এ সময়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর ব্যবসায়ী ও উদ্যোক্তাদের একটি শক্তিশালী অর্থনৈতিক জোট গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ ধরনের বাণিজ্য মেলা শুধু দ্বিপাক্ষিক উদ্যোগে আয়োজন না করে দুবাইয়ের মত অন্যান্য বড় শহরগুলোতে আয়োজন করার পরামর্শ দেন রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এর ভাইস চেয়ারম্যান হাসান আরিফ। স্থানীয় উদ্যোক্তাদের নিয়ে মেলা আয়োজন এবং তাদের পণ্য ও সেবাগুলোর ব্র্যান্ডিং বিষয়ে ইপিবির পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) এর সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, বিশ্ব বাণিজ্য দ্রুত পরিবর্তন হচ্ছে। আমাদের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ আসতে শুরু করেছে। আঞ্চলিক বাণিজ্য এবং অর্থনীতিকে শক্তিশালী করতে আমাদের আরও সাংগঠনিকভাবে কাজ করতে হবে।

এ সময়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর বৈচিত্র্যময় সম্পদ ভাণ্ডার, কাঁচামাল এবং জনশক্তিসহ নানা সম্ভাবনার কথা তুলে ধরেন সার্ক চেম্বারের সভাপতি। আঞ্চলিক বাণিজ্য ও অর্থনীতিকে জোরদার করতে সার্কভুক্ত দেশগুলোর ব্যবসায়ীদের একসূত্রে কাজ করার আহ্বান জানান মো. জসিম উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে সার্ক সেক্রেটারিয়েটের (ইকোনমি, ট্রেড এবং ফাইন্যান্স) পরিচালক ভাবেশ আর ত্রিভাদি বলেন, সমগ্র এশিয়ার অর্থনীতিতে দক্ষিণ এশিয়ার অবদান উল্লেখযোগ্য। নিজেদের মধ্যে শুক্তিশালী নেটওয়ার্কিং ও কানেক্টিভিটি গড়ে তোলার মাধ্যমে এই অঞ্চলের বাণিজ্য সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব বলে জানান তিনি।

আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি সার্কভুক্ত দেশগুলোকে নিজেদের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার আহ্বান জানান এফবিসিসিআই এর মহাসচিব মো. আলমগীর। বাণিজ্য বাধা দূর করা এবং নিজেদের মধ্যে সেতুবন্ধন তৈরির মাধ্যমে দক্ষিণ এশিয়াকে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্লক হিসেবে গড়ে তোলা সম্ভব বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

বিএসইসির ৯৭৩তম কমিশন সভায় একাধিক কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের ব্যবসায়ী নেতা, কূটনীতিক, সার্ক চেম্বার এবং এফবিসিসিআইর প্রতিনিধি ও অন্যান্যরা।

/অ

  • সাউথ এশিয়া ট্রেড ফেয়ার
এ সম্পর্কিত আরও খবর
বৃহস্পতিবার ঢাকায় শুরু হচ্ছে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার ২০২৫
বৃহস্পতিবার ঢাকায় শুরু হচ্ছে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার ২০২৫
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।