• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাণিজ্য

বৃহস্পতিবার ঢাকায় শুরু হচ্ছে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার ২০২৫

বাণিজ্য, দেশ টিভি
  ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে আগামী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘সাউথ এশিয়া ট্রেড ফেয়ার-২০২৫’। এদিন বেলা ১১টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মেলার উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এফবিসিসিআইয়ের মতিঝিল কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মহাসচিব জুলফিকার আলী ভাট।

মেলায় টেক্সটাইল ও ফ্যাশন পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য ও কৃষিপণ্য, হস্তশিল্প, জেমস ও জুয়েলারি পণ্য, ভোগ্যপণ্য, ইলেকট্রনিক্সসহ বৈচিত্র্যময় পণ্যের সমাহার থাকবে। যা শুধু বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে নয়, অর্থনৈতিক সম্ভাবনাকেও বিশ্বের সামনে তুলে ধরবে।

সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) আয়োজিত এ মেলার সহযোগিতায় রয়েছে এফবিসিসিআই, বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

জুলফিকার আলী ভাট বলেন, মেলায় বিটুবি ম্যাচ-মেকিং সেশন, বিজনেস নেটওয়ার্কিং সেশন প্রভৃতি কর্মসূচি সার্কভুক্ত দেশসমূহের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে আস্থা বৃদ্ধি এবং ব্যবসা বাণিজ্য সংক্রান্ত জ্ঞান আদান প্রদানের সুযোগও তৈরি করবে। যা আঞ্চলিক বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের যথেষ্ট সুযোগ থাকলেও দক্ষিণ এশিয়ার দেশসমূহ এক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এই মেলার মাধ্যমে দেশসমূহের মধ্যে যোগাযোগ আরও বৃদ্ধি পাবে, যেটা খুবই জরুরি। এবারের মেলায় বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা ও আফগানিস্তানের শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সার্ক চেম্বার গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর। তিনি বলেন, এই মেলার মাধ্যমে বস্ত্র, ওষুধ, প্রক্রিয়াজাত খাদ্য ও কৃষি, ইলেকট্রনিক্সসহ বিভিন্ন খাতে দক্ষিণ এশিয়ার দেশসমূহের সক্ষমতা এবং বাণিজ্য সম্ভাবনার প্রতিফলন ঘটবে। পাশাপাশি সার্কভুক্ত দেশগুলোর ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য ফুটে উঠবে।

আরও পড়ুন

৮ শর্তে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেল ৩৭ প্রতিষ্ঠান

আগামী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শুরু হয়ে মেলা চলবে রোববার (২১ সেপ্টেম্বর ) পর্যন্ত। বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

/অ

  • সাউথ এশিয়া ট্রেড ফেয়ার-২০২৫
  • সার্কভুক্ত দেশ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।