দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭ জুন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এবার তাই ঈদের ছুটি ৪ দিন- ২৮, ২৯ ও ৩০ জুন। তবে এই চারদিনের পরদিন শনিবার পড়ায় সেদিনের ছুটিও পাচ্ছেন চাকরিজীবীরা। এই হিসাব মিলিয়ে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানও ৫ দিন বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
এতে বলা হয়, আগামী ২৭ জুন মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষিত হওয়ায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৭, ২৮, ২৯ ও ৩০ জুন রোজ মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার (৪ দিন) বাংলাদেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর পরদিন শনিবার (১ জুলাই) সাপ্তাহিক ছুটি থাকায় ওইদিনও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩-এর ১৮ (ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।