দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বেসরকারি স্ট্যান্ডার্ড ব্যাংকের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ব্যাংকটির নাম হবে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
এতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কোম্পানি আইন-১৯৯৪ এর ১১ক(ক) ধারার বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১১ পৌষ ১৪৩০ মোতাবেক ২৬ ডিসেম্বর ২০২৩ রোজ মঙ্গলবার হতে তফসিলি ব্যাংকসমূহের তালিকায় ‘স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড’-এর নাম ‘স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি’ (ইংরেজীতে ‘Standard Bank PLC.’) হিসেবে পরিবর্তন করা হয়েছে।
দেশে নিবন্ধিত সীমিতদায় পাবলিক ব্যাংক কোম্পানির নামের শেষে ‘পাবলিক সীমিতদায় কোম্পানি’ বা ‘পিএলসি’ লিখতে হবে এমন নির্দেশনার পর সব ব্যাংকই তাদের নাম পরিবর্তনের উদ্যোগ নেয়।
অর্থাৎ যেসব ব্যাংকের নামের শেষে ‘লিমিটেড’ শব্দটি আছে, সে ব্যাংকগুলো ‘লিমিটেড’ শব্দটি বাদ দিয়ে ‘পাবলিক সীমিতদায় কোম্পানি’ বা ‘পিএলসি’ লিখবে।
ডিপি/