দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের নিম্ন ও মধ্য আয়ের পরিবারগুলোর ওপর উচ্চ মূল্যস্ফীতির বড় প্রভাব পড়েছে। প্রতি মাসেই বাড়ছে শিক্ষাব্যয়। যার প্রভাব পড়েছে স্কুল শিক্ষার্থীদের সঞ্চয়েও।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের শুরু থেকেই ধারাবাহিকভাবে কমতে থাকে শিক্ষার্থীদের সঞ্চয়। তবে গত ডিসেম্বরে কিছুটা উন্নতি হয়েছে স্কুল ব্যাংকিংয়ে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন বলছে, ২০২৪ সালের ডিসেম্বর মাসে স্কুল শিক্ষার্থীদের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৭১ কোটি টাকা। এটি তার আগের মাস নভেম্বরে ছিল ২ হাজার ৪১ কোটি টাকা। সে হিসাবে এক মাসের ব্যবধানে আমানত বেড়েছে ৩০ কোটি টাকা। তবে ২০২৩ সালের ডিসেম্বর মাস শেষে আমানতের স্থিতি ছিল ২ হাজার ১৭৯ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে আমানতের স্থিতি কমেছে ১০৮ কোটি টাকা।
দেশে এখন পর্যন্ত ৫৯টি ব্যাংক স্কুল ব্যাংকিং কার্যক্রম চালু করেছে। ১১ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা অ্যাকাউন্ট খুলতে পারে। স্কুল ব্যাংকিংয়ে সব ধরনের ফিস ও চার্জের ক্ষেত্রে রেয়াত পাওয়া, বিনামূল্যে ইন্টারনেট ব্যাংকিং সুবিধা পাওয়া, ন্যূনতম স্থিতির বাধ্যবাধকতার ক্ষেত্রে ছাড় ও স্বল্প খরচে ডেবিট কার্ড পাওয়ার সুযোগ রয়েছে। মাত্র ১০০ টাকা আমানত রেখেই এ হিসাব খোলা যায়।
কে