• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাণিজ্য

গ্যাসের মূল্যবৃদ্ধির উদ্যোগ আত্মঘাতী: ডিসিসিআই সভাপতি

বাণিজ্য, দেশ টিভি
  ১১ জানুয়ারি ২০২৫, ১৭:৪৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শুল্ক, করহার বাড়ানোর সিদ্ধান্ত এবং শিল্পে গ্যাসের মূল্যবৃদ্ধির উদ্যোগ অর্থনীতির জন্য আত্মঘাতী বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকিন আহমেদ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (১১ জানুয়ারি) মতিঝিল ডিসিসিআই কার্যালয়ে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে ‘দেশের সমসাময়িক অর্থনীতির সার্বিক পরিস্থিতি এবং ২০২৫ সালে ডিসিসিআইর বর্ষব্যাপী কর্মপরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে ডিসিসিআই সভাপতি অর্থনীতির ১১টি বিষয়ের ওপর বিস্তারিত চিত্র তুলে ধরার পাশাপাশি ২০২৫ সালে ডিসিসিআই’র কর্মপরিকল্পনার ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

তিনি বলেন, বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক ও স্থানীয় অর্থনীতিতে এর প্রভাব, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি খরচ বৃদ্ধি, উচ্চ জ্বালানি ব্যয় ও নিরবচ্ছিন্ন জ্বালানি প্রাপ্তির অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতি, ঋণ প্রাপ্তিতে বাধা ও সুদের উচ্চ হার, উচ্চ শুল্কহার, ভ্যাট হার বৃদ্ধি এবং সর্বোপরি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে দেশের বেসরকারিখাত এমনিতেই বেশ চ্যালেঞ্জের মুখে রয়েছে।

ডিসিসিআই সভাপতি বলেন, বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক ও স্থানীয় অর্থনীতির বিদ্যমান চ্যালেঞ্জের মধ্যে শতাধিক পণ্যের ওপর ভ্যাট বৃদ্ধিসহ বেশকিছু পণ্যের করহার বৃদ্ধি এবং শিল্পে গ্যাসের মূল্য দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ আমাদের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ সামগ্রিক অর্থনীতর জন্য আত্মঘাতী সিদ্ধান্ত।

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব বিষয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি বলেন, শিল্প ও ক্যাপটিভের প্রতি ইউনিট গ্যাসের দাম সম্প্রতি ৩০ টাকা ও ৩১ টাকা ৫০ পয়সা থেকে যথাক্রমে ৭৫ টাকা ৭২ পয়সা বাড়িয়ে দ্বিগুণের বেশি করার প্রস্তাব করা হয়েছে। প্রায় ৪৩টি পণ্যের ওপর ভ্যাট ও শুল্ককর দ্বিগুণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সময়ে যোগাযোগ ব্যবস্থার অন্যতম বাহন মোটরসাইকেল, অতি প্রয়োজনীয় রেফ্রিজারেটর, কম্প্রেসার শিল্পের আয়কর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।

তিনি বলেন, আমাদের শিল্পে কী এমন ম্যাজিক আছে যেখানে ঘন ঘন জ্বালানির দাম বাড়ানো হয়, প্রস্তাব করা হয়। গত তিন বছরে গ্যাসের দাম ৩০০ শতাংশ বাড়ানো হয়েছে। প্রস্তাবিত দর কার্যকর হলে তা ৪০০ শতাংশ বেড়ে যাবে। অর্থনৈতিক পরিস্থিতিতে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব এবং বিভিন্ন পণ্যের ওপর ভ্যাট-করহার বৃদ্ধি দেশের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। উৎপাদন ব্যাহত করবে, প্রতিযোগিতা সক্ষমতা হ্রাস করবে। ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে করে বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জ উত্তরণে সরকারের পাশাপাশি স্টেকহোল্ডারদের সম্মিলিত উদ্যোগ জরুরি। ব্যবসা পরিচালন ব্যয় ও মূল্যস্ফীতির ওপর চাপ কমাতে এ মুহূর্তে ভ্যাট এবং করহার বাড়ানোর উদ্যোগটি পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি দাবি জানাই।

আরও পড়ুন

পাচার অর্থ ফিরিয়ে আনতে বিদেশি আইনজীবী নিয়োগ দেওয়া হবে: গভর্নর

কত টাকা বাড়ছে সিগারেটের দাম?

ডিসিসিআই সভাপতি আরও বলেন, নতুন বছরের নতুন বোর্ডের প্রথম সভা আমাদের। আমরা পোশাকখাতসহ বিভিন্ন রপ্তানিমুখী শিল্পের জন্য নতুন নতুন বাজার তৈরিতে কাজ করতে চাই। পোশাকের বাজার লাতিন আমেরিকা ও আফ্রিকার সঙ্গে কাজ করবো, যেখানে আরও যাবে পাট ও পাটজাত পণ্য, চামড়া, কৃষি, খেলনা, ইলেকট্রিক পণ্য। ক্ষুদ্র, মাঝারি ও অতি ক্ষুদ্রশিল্প নিয়ে কাজ করতে চাই। আমাদের বড় বড় শিল্পে যেখানে খেলাপি বেশি, সেখানে সিএসএমইএ শিল্পে খেলাপি নেই। তাদের জন্য কিছু করতে চাই।

বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়ে তিনি বলেন, কোনো বিদেশি প্রতিষ্ঠান এ দেশে বিনিয়োগ করতে এলে তাকে অনেক দপ্তর ও শাখার অনুমোদন নিতে হয়। দেশীয় কোনো উদ্যোক্তা উদ্যোগ তৈরিতেও ৩১টি কাগজ সাবমিট করতে হয়। আমরা চাই এটা যেন সহজ হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করবো। এটা করতে না পারলে বিদেশি বিনিয়োগ আসবে না, আবার দেশীয় বিনিয়োগও তৈরি হবে না। আমাদের রাজনীতি ও অর্থনীতি আলাদা করে রাখতে হবে। রাজনীতির সঙ্গে অর্থনীতি না মেলানোর জন্য সবার সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই। এ বছর ঢাকা চেম্বার সুদের হার কমানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখার ওপর অধিক গুরুত্বারোপ করবে।

কে

  • গ্যাস
  • মূল্যবৃদ্ধি
এ সম্পর্কিত আরও খবর
মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩, আহত ৯
মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩, আহত ৯
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপের উদ্বোধন
শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপের উদ্বোধন
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।