দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী ও বারিধারায় হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রোববার (৩ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, ঢাকা ওয়াসার কাজের সময় গুলশান-বাড্ডা লিংক রোডে তাদের একটি গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। এতে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দ্রুত ভালভ বন্ধ করে দেওয়া হয় এবং বর্তমানে লিকেজ মেরামতের কাজ চলছে।
এর ফলে গুলশান, বনানী, বারিধারা এবং আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। মেরামত কাজ শেষ হলে সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জে আই