• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাণিজ্য

তেল-চিনির সঙ্গে ভোগ্যপণ্যের আমদানিও কমেছে

বাণিজ্য, দেশ টিভি
  ১৬ নভেম্বর ২০২৪, ২২:৫২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম অন্তত ৩০ শতাংশ বেড়েছে। ডলার সংকটে ব্যাংকের এলসি খোলার অপারগতা দেখা দিয়েছে। ফলে তেল-চিনির মতো ভোগ্যপণ্যের আমদানি কিছুটা কমছে। আর চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কম হওয়ার প্রভাব লক্ষ করা যাচ্ছে। এ অবস্থায় এলসি খোলার ক্ষেত্রে ব্যাংকগুলো উদার হওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। না হলে আসন্ন রমজানে পণ্যের দাম বেড়ে যাওয়ার শঙ্কা ব্যবসায়ী ও ক্যাবের।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

চট্টগ্রাম কাস্টম হাউজের উপ কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তেল এবং চিনি, এগুলো আমদানি হচ্ছে। আমদানি করা এসব পণ্য যতদ্রুত সম্ভব খালাস করার জন্য কাস্টমস কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

খাতুনগঞ্জের মেসার্স আলতাফ অ্যান্ড ব্রাদার্সের মালিক মুহাম্মদ আলতাফ এ গাফফার সংবাদমাধ্যমকে বলেন, যে হিসাবে বাজার কমার কথা, সেভাবে কমছে না। কারণ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়া এখানেও কমছে না।

চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, ব্যাংক টাকা দিতে পারছে না। ওরা বিভিন্ন ধরনের অজুহাত দেখাচ্ছে। ফলে গত বছরের তুলনায় আমদানি একটু কম হচ্ছে।

ভোগ্যপণ্য আমদানির প্রতিবন্ধকতা কাটাতে ট্যারিফ কমানোসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এরপরও এলসি খোলার জটিলতায় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি না ফেরায় প্রভাব পড়ছে বাজারে। আর তাই বাংলাদেশ ব্যাংককে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা বলছে ক্যাব।

ক্যাব চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ব্যবসায়ীদের এলসি খোলা নিয়ে যে সংকট সে বিষয়ে বাংলাদেশ ব্যাংককে উদ্যোগী হতে হবে। আমদানিকারক ব্যবসায়ীদের জন্য বিশেষ উদ্যোগে এলসি খোলা দরকার।

বর্তমানে পাইকারি পর্যায়ে প্রতি মেট্রিক টন সয়াবিন ৬ হাজার ৮২০ টাকা, পাম অয়েল ৬ হাজার ৪২০ টাকা এবং প্রতি কেজি চিনি ১১৮ টাকা ৫০ পয়সা ধরে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

ফের কমলো স্বর্ণের দাম

চট্টগ্রাম কাস্টম হাউজের সবশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থ বছরের প্রথম চার মাসে বাংলাদেশে চিনি আমদানি হয়েছে ৪ লাখ ৩৮ হাজার মেট্রিক টন। তার বিপরীতে গত অর্থ বছরের এই সময়ে চিনি আমদানি হয়েছিল ৬ লাখ ৪৫ হাজার মেট্রিক টন। অর্থাৎ ২ লাখ ৭ হাজার মেট্রিক টন আমদানি ঘাটতি রয়েছে। একইভাবে দেড় লাখ মেট্রিক টন ঘাটতি রয়েছে ভোজ্য তেল পাম অয়েল আমদানির ক্ষেত্রেও। তবে এই চার মাসে ১ লাখ মেট্রিক টন বেশি আমদানি হয়েছে সয়াবিন।

বাংলাদেশে বছরজুড়ে ১৮ থেকে ২০ লাখ মেট্রিক টন চিনি এবং ২২ থেকে ২৪ লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে। আর রমজান মাসে বাড়তি চাহিদা থাকায় ৩ থেকে ৬ মাস আগেই এসব পণ্য আমদানির এলসি খোলেন ব্যবসায়ীরা। এরইমধ্যে রমজান সামনে রেখে এলসি খোলা ভোগ্যপণ্যের আমদানিও শুরু হয়ে গেছে। তবে, তা প্রয়োজনের তুলনায় অনেকটা কম বলে দাবি ব্যবসায়ীদের। বিশেষ করে বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম বেড়েছে অন্তত ৩০ শতাংশ।

কে

  • চাল
  • তেল
  • চিনি
  • আমদানি
  • শুল্ক
এ সম্পর্কিত আরও খবর
আগুনে পুড়ল ভ্যানচালকের বসতঘর, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু
আগুনে পুড়ল ভ্যানচালকের বসতঘর, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু
ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
বিজয়নগরে বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, বাসচালক নিহত
বিজয়নগরে বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, বাসচালক নিহত
আখাউড়ায় বাসের সাথে ধাক্কা লেগে অটোচালক নিহত
আখাউড়ায় বাসের সাথে ধাক্কা লেগে অটোচালক নিহত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।