দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাম্প্রতিক সময়ে কতিপয় মহলের অপপ্রচারের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আক্তার হামিদ পবন ও কৃষক দলের মুন্সীগঞ্জ জেলা বিএনপি নেতা নেতা শাহ আলম।
রাজধানীর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নিজেদের প্রার্থিতা প্রকাশের পর গুজব ও অপপ্রচার শুরু হয় বলে জানায় তারা। তারা বলেন, ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর মোতালিব প্লাজা মার্কেটের সভাপতি ও সাধারণ সম্পাদক গা ঢাকা দেন। শৃঙ্খলা ঠিক রাখতে তারা এগিয়ে আসেন।
খন্দকার আক্তার হামিদ পবন বলেন, আমার ভাই খন্দকার আব্দুল হামিদ ডাবলু মার্কেট কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং মার্কেট উন্নয়নে তার পরিবারের অনেক অবদান রয়েছে। সেই সুবাদে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক মার্কেট থেকে পালিয়ে যাওয়ায় মোতালিব প্লাজা মার্কেট অভিভাবক শূন্য হয়ে পড়ে। মার্কেটের দোকান মালিকদের অনুরোধে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে মার্কেটের একজন পুরাতন ব্যবসায়ী হয়ে সকলের সহযোগিতায় হাল ধরার চেষ্টা করছি। বহিরাগত লোকজনকে মার্কেটে আনার বিষয়টি মিথ্যা ও বানোয়াট।
শাহ আলম জানান, মোতালিব প্লাজা মার্কেট প্রতিষ্ঠা থেকে আমি মার্কেটের ব্যবসার সঙ্গে জড়িয়ে ছিলাম। মার্কেটের প্রতিটি উন্নয়নের কাজে আমি অংশগ্রহণ করেছি। অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না।
অ