দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তরমুজ পিস হিসেবে ক্রয় করে কেজি দরে বিক্রি করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে ন্যায্যমূল্যে তরমুজ বিক্রি কার্যক্রম উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
ভোক্তার ডিজি বলেন, বিক্রেতারা তরমুজ যেভাবে কিনবেন, সেভাবেই বিক্রি করতে হবে। কেউ পিস হিসেবে কিনলে তা কেজি দরে বিক্রির সুযোগ নেই। যিনি কেজি হিসেবে কিনবেন, তিনি কেজি হিসেবেই বিক্রি করবেন। তবে এর স্বপক্ষে পাকা ভাউচার থাকতে হবে। তা না হলে তাকে শাস্তির আওতায় আনা হবে।
তরমুজের দাম অর্ধেকে নেমে আসবে জানিয়ে তিনি বলেন, যদি কেউ কেজি হিসেবে বিক্রি করেন, তাহলে ভোক্তারা যেন সেটা প্রত্যাখ্যান করেন এবং ভোক্তা অধিদপ্তরকে জানান। এ ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা তরমুজ কিনে আনছেন পিস হিসেব। আর ঢাকায় এনে সেগুলো কেজি হিসেবে চড়া দামে বিক্রি করছেন।
সম্প্রতি কারওয়ানবাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দেখা যায়, ১১ কেজি ওজনের একটা তরমুজ কেনা হয়েছে ২৮০-৩০০ টাকায়। ওই তরমুজ ৭০ টাকা কেজি হিসেবে ৭০০ টাকায় বিক্রি করা হচ্ছে।
ডিপি/