দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিম্নমানের বালাইনাশক আমদানি ও অনিয়মতান্ত্রিকভাবে উচ্চ মূল্যে কৃষকের নিকট বিক্রয়ে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ভোক্তা অধিকার সোসাইটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. ইউসুফ মিয়া, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ড. খান আসাদুজ্জামান, ডা. তৃপ্তিশ চন্দ্র ঘোষ, ভোক্তা অধিকার সংরক্ষণ সোসাইটির সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হোসেন, অ্যাগ্রো কেমিক্যাল ব্যবসায়ী নেতা মিজানুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহনাফ সহ আরও অনেকে।
অধ্যাপক ড. ইউসুফ মিয়া বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষের প্রধান পেশা কৃষি। কিন্ত কৃষকের নিকট আমদানিকৃত নিম্নমানের বালাইনাশক ও অনিয়মতান্ত্রিক ভাবে উচ্চ মূল্যে বিক্রয়ের কারণে তারা পথে বসছে এবং আমাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে।
ড. খান আসাদুজ্জামান বলেন, নিম্নমানের বালাইনাশক আমদানির কারণে কৃষক তথা সর্বস্তরে জনগোষ্ঠী সমহারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা নিম্নমানের বালাইনাশক আমদানি রোধে সরকারের কঠোর পদক্ষেপ প্রত্যাশা করছি।
ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘বাঁচলে কৃষক বাঁচবে দেশ’ শীর্ষক মানববন্ধনে বাংলাদেশের ১৮ কোটি মানুষের খাদ্যে উৎপাদনে নিয়োজিত কৃষক ভাইদের ন্যায্য দাবি প্রতিষ্ঠাবার লক্ষ্যে আজকের এই আয়োজন বিশেষ করে সিন্ডিকেটের মাধ্যমে বীজ সার এবং কীটনাশক পণ্য সঠিক মূল্যে সরবরাহ করে কৃষকের হাতে পৌঁছিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। একসঙ্গে কৃষকের উৎপাদিত পণ্য ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত কতিপয় দালাল চক্র হাত থেকে রক্ষা করতে হবে অন্যথায় যেই লাউয়ের মূল্য ২০ টাকা সেই লাউ বাজারে বিক্রি হবে ১০০ টাকা। এই সিন্ডিকেটের হাত থেকে বাঁচতে চাই।
উক্ত কর্মসূচিতে সংগঠনের সভাপতি খালেদ এম এইচ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মিজানুর রহমান, দেবী প্রসাদ মজুমদারসহ আরো অনেকেই বক্তব্য রাখেন।
এফএইচ