দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আমানতকারীদের স্বার্থ রক্ষার্থে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সুপারিশের প্রেক্ষিতে এ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি ৭ সদস্যের নতুন পরিচালনা পর্ষদও গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ( ২১ ডিসেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ ফরাদ আনোয়ার। যিনি বর্তমানে মেঘনা ব্যাংকের স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব পালন করছেন।
এছাড়া পরিচালক হিসেবে থাকছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, সাউথইস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন, খলিলুর রহমান, পারভিন হক সিকদার, শফিকুর রহমান এবং মোয়াজ্জেম হোসেন।
নতুন পরিচালনা পর্ষদে স্থান পেয়েছেন আগের পরিচালনা পরিষদের তিনজন পরিচালক। বাকি পরিচালকদের অযোগ্য ঘোষণা করে বাদ দেওয়া হয়েছে।
এর আগে, ন্যাশনাল ব্যাংকের ৮ সদস্যের পরিচালনা পর্ষদে চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন মনোয়ারা শিকদার। নতুন বোর্ডে তাকে পরিচালক হিসেবেও রাখা হয়নি। এছাড়া বাদ পড়েছেন, আগের পর্ষদের পরিচালক রণ হক সিকদার, রিক হক সিকদার, জাকারিয়া তাহের, নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা ও মুর্শিদকুলি খান।
জানা যায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকের কর্তৃত্ব নিয়ে সিকদার পরিবারের মধ্যে সম্প্রতি বিরোধ দেখা দিয়েছে। প্রয়াত জয়নুল হক সিকদারের মেয়ে পারভীন হক সিকদার আছেন একদিকে, অন্যদিকে তার দুই ভাই রিক হক সিকদার ও রন হক সিকদার।
ভার্চুয়াল এজিএমে পাতানো ভোটের মাধ্যমে তাকে পর্ষদ থেকে বাদ দেওয়া হতে পারে– এমন শঙ্কায় পারভীন হক সিকদারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২১ ডিসেম্বর নির্ধারিত বার্ষিক সাধারণ সভার (এজিএম) ওপর স্থিতাবস্থা দিয়েছেন আদালত। এর আগে একই শঙ্কা জানিয়ে এজিএম বন্ধের উদ্যোগ নিতে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান বরাবর চিঠি লিখেছিলেন তিনি।
ডিপি/