দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিগত ১২ বছরে আয়কর আহরণে প্রায় তিনগুণ প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে জাতীয় রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হলে জাতীয় আয়কর দিবস-২০২৩ উপলক্ষে অনুষ্ঠিত ‘নতুন আয়কর আইন এবং কর পরিপালন: পরিবর্তিত প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানায় এনবিআর।
সেমিনারে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর নীতি) ড. সামস উদ্দিন আহমেদ জানান, করদাতারা কর না দিয়ে লাভবান হওয়ার চিন্তা করেন। তাই তাদের কর দেওয়ার উপকারিতা তুলে ধরে কর পরিপালনে উৎসাহিত করা উচিত। একই সঙ্গে কর স্বচ্ছতা ও কর ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, রিটার্ন দাখিল যত সহজ হবে, কর আদায় তত বাড়বে। সামস উদ্দিন আহমেদ বলেন, রিটার্ন দাখিল এখন সহজ হয়েছে। আরও কিভাবে সহজ করা যায়, তার ব্যবস্থা করা হচ্ছে। আয়কর আইন আগের চেয়ে সহজিকরণ করা হয়েছে। কোনো জটিলতা থাকলে, তা সমাধান করা হবে। কর পরিপালনে কোনো জটিলতা থাকবে না।
সেমিনারে জানানো হয়, কোভিড ১৯ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মধ্যেও বিগত অর্থ বছরে আয়কর সংগ্রহে প্রবৃদ্ধি হয়েছে। এছাড়া স্বাধীনতার পর থেকে ক্রমবর্ধমান হারে আয়করের হিস্যা বৃদ্ধি পাচ্ছে। গত পাঁচ দশকে মোট রাজস্বে প্রত্যক্ষ করের হিস্যা ক্রমান্বয়ে প্রায় চার গুণ বৃদ্ধি পেয়ে ২০২২-২৩ অর্থবছরে ৩৫ শতাংশে উন্নীত হয়েছে। ২০২২-২৩ অর্থবছর থেকে টিআইএন গ্রহণের সংখ্যা বেড়েছে ৫০ শতাংশেরও বেশি। এছাড়া চলতি অর্থবছর আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ১ লাখ ৫৩ হাজার ৬৫ কোটি টাকা।
এর আগে বুধবার (২৯ নভেম্বর) আবারও আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়িয়ে দেয় জাতীয় রাজস্ব বোর্ড। আগামী ২ জানুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।
কেএইচ