দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাজার নিয়ন্ত্রণে জনগণকে তাদের অধিকার নিয়ে জানতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘আমাদের আশা, জনগণই একদিন বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট করবে। তাহলে বাজারে প্রকৃত সুফল পাওয়া যাবে। বিপণন ব্যবস্থায় ত্রুটি আছে। ধাপে ধাপে কিছু অসাধু ব্যবসায়ী সরবরাহ ব্যবস্থায় বাধা তৈরি করছে। এই সিন্ডিকেট ভাঙতেও সরকার তৎপর।’
শনিবার (২৫ নভেম্বর) রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) সম্মেলন কক্ষে ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বেসরকারি খাতের ভূমিকা’ শীর্ষক এক বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ও ডিবেট ফর ডেমোক্রেসি এ অনুষ্ঠানের আয়োজন করে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এইচএম শফিকুজ্জামান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভোক্তারা যেন জানে এটি তাদের অধিকার। মানুষ এই আইন সম্পর্কে কম জানে। জনগণ নিজের অধিকার সম্পর্কে জানলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়।’
টিপু মুনশি বলেন, ‘আমদানি করে গরুর মাংস ৪৫০ টাকায় ভোক্তা পর্যায়ে খাওয়ানো সম্ভব। তবে আমরা আমদানি করতে চাই না।’
ডিমের দাম নিয়ে তিনি বলেন, ‘ডিম আমদানির সিদ্ধান্তে বাজারে ডজনপ্রতি ১০ থেকে ১৫ টাকা দাম কমে গেছে। যেখানে ১৫০ থেকে ১৬০ টাকায় প্রতি ডজন ডিম বিক্রি হতো। বর্তমানে তা নেমে এসেছে ১২০ টাকার নিচে। প্রতিদিন দেশে চার কোটি ডিম লাগে। অথচ ৬২ হাজার ডিম আমদানির ফলে এক ঘণ্টায় বাজারে ডিমের দাম কমেছে।’
আমদানিতে ডলার সংকটের প্রভাবের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘চিনির দাম কমায় সরকার আমদানিতে ৪২ টাকা কর কমাল। বাজারে এর প্রভাব পড়েছে মাত্র এক টাকা ৫০ পয়সা।’
টি/এইউ