• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাণিজ্য

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে হিসাবরক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : অর্থমন্ত্রী

দেশ টিভি ডেস্ক
  ২৮ নভেম্বর ২০২৬, ২২:১০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ । তিনি আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিতে হিসাবরক্ষক ও নিরীক্ষকদের (অডিটর) ওপর বাহ্যিক কোনো নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপের পরিবর্তে পেশাগত ‘স্ব-নিয়ন্ত্রণ’ বা সেলফ-রেগুলেশন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা হওয়া উচিত একেবারে শেষ ধাপে বা শেষ অবলম্বন হিসেবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার রাজধানীর গুলশানে হোটেল র‍্যাডিসন ব্লু-তে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত ‘২৫তম আইসিএবি অ্যানুয়াল রিপোর্টস ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

​অর্থমন্ত্রী বলেন, যেকোনো প্রাতিষ্ঠানিক বা সাংগঠনিক ক্ষেত্রে নিয়মকানুন মেনে চলা একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটি কোনোভাবেই চাপিয়ে দেওয়া বা জোরপূর্বক করানো উচিত নয়। হিসাবরক্ষক ও অডিটররা নিজেরাই নিজেদের পেশাগত আচরণবিধি ও নৈতিক মানদণ্ড সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। আপনারা যদি নিজেরাই স্ব-নিয়ন্ত্রণের অভ্যাস গড়ে তোলেন এবং আইসিএবি একটি সংস্থা হিসেবে স্ব-নিয়ন্ত্রণের সক্ষমতা অর্জন করে, তবে সরকার, আয়কর বিভাগ কিংবা এনবিআরের (NBR) হস্তক্ষেপের কোনো প্রয়োজন হবে না।

​দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় হিসাবরক্ষকদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একটি উন্নত জাতি হিসেবে আমরা ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যেতে চাই। পরিবর্তিত ব্যবসায়িক পরিবেশের সাথে তাল মিলিয়ে হিসাবরক্ষণ ও নিরীক্ষা ব্যবস্থাও বিকশিত হচ্ছে। এই অগ্রযাত্রায় হিসাবরক্ষকরা একদম সামনের সারিতে ও কেন্দ্রবিন্দুতে রয়েছেন। কারণ আপনাদের একটি আর্থিক প্রতিবেদনের ওপর আমানতকারী, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা এবং কর পরিশোধসহ অর্থনীতির অনেক কিছু নির্ভর করে।

আমির খসরু বলেন, অতীতে বিভিন্ন পরিস্থিতির কারণে নিয়ম না মানার যে প্রবণতা তৈরি হয়েছিল, তা থেকে বেরিয়ে আসতে হবে। স্বচ্ছতা ও কমপ্লায়েন্সের পুরো ইকোসিস্টেম বা সার্বিক ব্যবস্থাটিকেই সচল, কার্যকর ও সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে হবে, যাতে হিসাবরক্ষকদের পেশাগত মর্যাদা ও সম্মান অক্ষুণ্ণ থাকে।

আরও পড়ুন

এভিয়েশন, ট্রাভেল ও ট্যুরিজম খাতে ক্যারিয়ার গড়তে রাজধানীতে ক্যারিয়ার সামিট

অর্থমন্ত্রী ​অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানান এবং কঠোর মানদণ্ডের ভিত্তিতে যোগ্য প্রতিষ্ঠানগুলোকে বাছাই করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পুরস্কারের জন্য সঠিক প্রতিষ্ঠান নির্বাচন করা অত্যন্ত জরুরি, কারণ এই স্বীকৃতির মাধ্যমেই বাজারে ইতিবাচক ও সঠিক বার্তা পৌঁছায়।

​অনুষ্ঠানে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (ICAB)-এর চেয়ারম্যান সাব্বির আহমেদ, এফসিএ, এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ খান, চেয়ারম্যান, বিএসইসি, আইসিএবি-র ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কে

  • অর্থমন্ত্রী
এ সম্পর্কিত আরও খবর
সাত মাসে ২৯৫ কোটি ডলারের বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করেছে সরকার
সাত মাসে ২৯৫ কোটি ডলারের বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করেছে সরকার
খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছুঁইছুঁই
খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছুঁইছুঁই
ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের আয় সম্পূর্ণ করমুক্ত
ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের আয় সম্পূর্ণ করমুক্ত
আইএমএফের সঙ্গে ঋণ কর্মসূচি নিয়ে যা বললেন অর্থমন্ত্রী
আইএমএফের সঙ্গে ঋণ কর্মসূচি নিয়ে যা বললেন অর্থমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X