• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাণিজ্য

পাহাড়ের ব্যবসায় নতুন সম্ভাবনা, খাগড়াছড়িতে প্রথম আমদানি এলসি

৫৬টি কৃষিযন্ত্র আমদানিতে ঋণপত্র খুলেছেন স্থানীয় ব্যবসায়ী, আন্তর্জাতিক বাণিজ্যে যুক্ত হওয়ার সুযোগ বাড়ছে পাহাড়ি অঞ্চলে
বাণিজ্য, দেশ টিভি
  ১৯ নভেম্বর ২০২৬, ২২:৩১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাহাড়ের কৃষিতে এখন পরিবর্তনের হাওয়া। একসময় যেসব জমি অনাবাদি পড়ে থাকত, সেখানে গড়ে উঠছে ফলের বাগান। পাহাড়ে উৎপাদিত আম, আনারস, কলাসহ বিভিন্ন ফল ও সবজি যাচ্ছে দেশের নানা প্রান্তে। কৃষির এই প্রসারের সঙ্গে বাড়ছে আধুনিক যন্ত্রপাতির চাহিদা। তবে প্রয়োজনীয় কৃষিযন্ত্র বিদেশ থেকে আনতে এত দিন স্থানীয় ব্যবসায়ীদের জন্য ব্যাংকিং সুবিধা পাওয়া সহজ ছিল না।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সম্প্রতি খাগড়াছড়িতে এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছে, যা জেলার ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। স্থানীয় এক ব্যবসায়ী বিদেশ থেকে ৫৬টি বহনযোগ্য কৃষি স্প্রে মেশিন (পোর্টেবল পাওয়ার স্প্রেয়ার) আমদানির জন্য ১ হাজার ৪৭০ মার্কিন ডলারের ঋণপত্র বা এলসি খুলেছেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) খাগড়াছড়ি শাখার মাধ্যমে এই এলসি খোলা হয়েছে। ব্যাংকটির তথ্য অনুযায়ী, এটিই জেলায় প্রথম আমদানি এলসি।

টাকার অঙ্কে লেনদেনটি খুব বড় নয়। তবে এর গুরুত্ব রয়েছে অন্য জায়গায়। খাগড়াছড়ির একজন ব্যবসায়ী এখন নিজ জেলার ব্যাংক থেকেই আন্তর্জাতিক বাণিজ্যের জন্য প্রয়োজনীয় সেবা নিতে পারছেন। এর ফলে বিদেশ থেকে পণ্য বা যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে বড় শহরের ব্যাংকিং সুবিধার ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হয়েছে।

পাহাড়ে কৃষির প্রসার, বাড়ছে যন্ত্রপাতির প্রয়োজন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তথ্য অনুযায়ী, দেশের মোট ফল উৎপাদনের প্রায় ২০ শতাংশ আসে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান থেকে। শুধু খাগড়াছড়িতেই ২০২৪ সালে প্রায় ৩ হাজার ৫০০ কৃষক ৪ হাজার ১৫০ হেক্টর জমিতে আম চাষ করেছেন। ওই বছর জেলায় প্রায় ৪৯ হাজার টন আম উৎপাদিত হয়েছে, যার বাজারমূল্য প্রায় ২০০ কোটি টাকা। কৃষির এই সম্প্রসারণের ফলে সেচব্যবস্থা, স্প্রে মেশিন, ফল সংরক্ষণ, প্যাকেজিং ও পরিবহনসহ বিভিন্ন খাতে নতুন চাহিদা তৈরি হচ্ছে। বিশেষ করে পাহাড়ি জমিতে চাষাবাদের জন্য এমন যন্ত্রপাতি প্রয়োজন, যা সহজে বহন ও ব্যবহার করা যায়।

খাগড়াছড়ির উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা বলেন, পাহাড়ি অঞ্চলে কৃষির উন্নয়ন ও সম্প্রসারণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগেও এখানে এ ধরনের যন্ত্র ব্যবহার করা হয়েছে। তবে সেগুলো বহনযোগ্য ছিল না। নতুন বহনযোগ্য যন্ত্রগুলো পাহাড়ি জমিতে কৃষকদের জন্য ব্যবহার করা সহজ হবে।

তিনি আরও বলেন, পরিকল্পিত চাষাবাদের ফলে খাগড়াছড়িতে ফল, সবজিসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বেড়েছে। এসব পণ্য এখন দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার বাড়লে কৃষকের সময় ও শ্রম কমবে। পাশাপাশি উৎপাদন আরও বাড়ানোর সুযোগ তৈরি হবে।

ব্যাংকিং সেবায় পিছিয়ে থাকা অঞ্চলে নতুন সুযোগ

বাংলাদেশে ব্যাংকিং ও ঋণসুবিধার বড় অংশ এখনো প্রধান বাণিজ্যিক শহরগুলোতে কেন্দ্রীভূত। ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের (আইজিসি) এক গবেষণায় দেখা গেছে, ২০২৪ সালে দেশের মোট ব্যাংক আমানতের ৬৫ শতাংশ এবং ঋণের ৭৮ শতাংশ ছিল ঢাকা ও চট্টগ্রামকেন্দ্রিক।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন রিপোর্ট ২০২৪-এ পাহাড়ি এলাকাসহ প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা সম্প্রসারণের ক্ষেত্রে দুর্বল অবকাঠামো ও বেশি পরিচালন ব্যয়কে অন্যতম বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এমন পরিস্থিতিতে খাগড়াছড়িতে প্রথম আমদানি এলসি খোলার ঘটনা স্থানীয় ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বোঝা যাচ্ছে, প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা পাওয়া গেলে প্রত্যন্ত অঞ্চলের উদ্যোক্তারাও আন্তর্জাতিক বাণিজ্যে অংশ নিতে পারেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে প্রায় ২ হাজার ২৪৬ কোটি ডলারের নতুন আমদানি এলসি খোলা হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় যা প্রায় ২২ শতাংশ বেশি। জাতীয় পর্যায়ে এই বিপুল লেনদেনের তুলনায় খাগড়াছড়ির এলসিটি ছোট হলেও আঞ্চলিক ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে এর তাৎপর্য রয়েছে।

বিনিয়োগ ও আন্তর্জাতিক বাণিজ্যের সম্ভাবনা

দেশের জাতীয় কৃষি যান্ত্রিকীকরণ নীতিমালা ২০২০-এ কৃষিযন্ত্র আমদানিকারক, যন্ত্রসেবা প্রদানকারী ও কৃষকদের জন্য সহজ শর্তে বিশেষায়িত ঋণসুবিধার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যেও যন্ত্রপাতি আমদানির চাহিদা বৃদ্ধির চিত্র পাওয়া যায়। ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধে মূলধনি যন্ত্রপাতি আমদানির এলসি ২৪ শতাংশ বেড়ে ১০৭ কোটি ৯০ লাখ ডলারে পৌঁছেছে।

খাগড়াছড়ির এই উদ্যোগ ভবিষ্যতে পাহাড়ি অঞ্চলের অন্য ব্যবসায়ীদেরও বিদেশ থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানিতে উৎসাহিত করতে পারে। পাশাপাশি স্থানীয় ব্যবসার প্রসারের সঙ্গে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক ঋণদাতা ও বিনিয়োগকারীদের জন্য নতুন ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি হতে পারে।

তবে শুধু ব্যাংকিং সেবা বাড়ালেই হবে না। পাহাড়ি অঞ্চলে সড়ক যোগাযোগ, পণ্য পরিবহন, সংরক্ষণব্যবস্থা ও বাজারের সঙ্গে সংযোগ আরও উন্নত করা প্রয়োজন। একই সঙ্গে স্থানীয় উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্যের নিয়মকানুন ও ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতন করতে হবে।

আরও পড়ুন

শীত সামনে রেখে নতুন গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার আনল ওয়ালটন

দেশে স্বর্ণের দামে বড় পতন

টানা ৬ বার দাম কমে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

খাগড়াছড়িতে প্রথম আমদানি এলসি খোলার ঘটনাটি তাই কেবল ৫৬টি কৃষিযন্ত্র আমদানির মধ্যে সীমাবদ্ধ নয়। এটি দেখিয়েছে, প্রয়োজনীয় সুযোগ পেলে পাহাড়ের ব্যবসায়ীরাও নিজ জেলা থেকে আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে যুক্ত হতে পারেন।

পাহাড়ের কৃষিপণ্য ইতিমধ্যে দেশের বিভিন্ন বাজারে জায়গা করে নিয়েছে। এখন সেই উৎপাদনকে ঘিরে ব্যবসা ও বিনিয়োগের সুযোগ আরও বাড়ানোর সময়। আর এ ক্ষেত্রে সহজলভ্য ব্যাংকিং সেবা হতে পারে পাহাড়ের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার অন্যতম মাধ্যম।

এমজে

  • আমদানি এলসি
  • খাগড়াছড়ি
এ সম্পর্কিত আরও খবর
খাগড়াছড়িতে দুই সরকারি কার্যালয়ে আগুন
খাগড়াছড়িতে দুই সরকারি কার্যালয়ে আগুন
খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন
খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন
আইসিটি বইয়ে দাঁড়িপাল্লার ছবি, এনসিটিবির কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি
আইসিটি বইয়ে দাঁড়িপাল্লার ছবি, এনসিটিবির কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি
খাগড়াছড়িতে অবরোধে অস্ত্র হাতে মহড়ার ভিডিও, যা বলছে পুলিশ
খাগড়াছড়িতে অবরোধে অস্ত্র হাতে মহড়ার ভিডিও, যা বলছে পুলিশ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X