দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি নভেম্বরের প্রথম ১৪ দিনে দেশে ১৬৯ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এর পরিমাণ ২০ হাজার ৮১১ কোটি টাকার বেশি।
রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের ১ থেকে ১৪ তারিখ পর্যন্ত দেশে ১৬৯ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে ১২ থেকে ১৪ নভেম্বর এই তিন দিনে এসেছে ১৬ কোটি ৬০ লাখ ডলার।
গত বছরের একই সময়ে দেশে ১৪৭ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।
এদিকে চলতি অর্থবছরের জুলাই থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৩১৫ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ১৬২ কোটি ৮০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ১ শতাংশ।
যে আই