দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের স্বর্ণবাজারে দরপতনের ধারা অব্যাহত রয়েছে। টানা চতুর্থ দফায় কমানো হয়েছে সোনার দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।
শুক্রবার (১৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার এই নতুন দর প্রকাশ করেছে বাজুস। এদিন সকাল ১০টা থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় নতুন করে মূল্যবান এই হলুদ ধাতুটির দাম সমন্বয় করেছে বাজুস স্ট্যান্ডিং কমিটি অব প্রাইস এন্ড প্রাইস মনিটরিং।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম এখন পড়বে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরি ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা পড়বে এখন।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া, সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।
এর আগে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছিল।
সব মিলিয়ে দেশের বাজারে সোনার দাম ৯ হাজার ৮৫৬ টাকা কমলো চার দফায়। এতে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা থেকে এখন পর্যন্ত ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায় নেমে এসেছে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম।
এমজে