• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাণিজ্য

এক বছরের সর্বনিম্নে স্বর্ণের দাম

বাণিজ্য, দেশ টিভি
  ৩০ অক্টোবর ২০২৬, ২১:০৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দাম এক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। একই সঙ্গে রুপার দামও প্রতি আউন্স ৫০ ডলারের নিচে নেমে গেছে। উচ্চ জ্বালানি মূল্য ও মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রে সুদের হার দীর্ঘ সময় উঁচুতে থাকার প্রত্যাশা জোরালো হয়েছে। এর প্রভাব পড়েছে মূল্যবান ধাতুর বাজারে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে দাঁড়ায় ৩ হাজার ৯১০ ডলার ৫৩ সেন্টে। এটি ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন দাম। যুক্তরাষ্ট্রে ডিসেম্বর সরবরাহের জন্য স্বর্ণের আগাম দরও ২ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯১৯ ডলার ৬০ সেন্টে নেমেছে।

চলতি মাসে এ পর্যন্ত স্বর্ণের দাম ৫ দশমিক ৯ শতাংশ কমেছে। ফলে টানা দ্বিতীয় মাসের মতো দরপতনের পথে রয়েছে মূল্যবান এই ধাতু।

এদিকে স্পট মার্কেটে রুপার দাম ৫ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪৯ ডলার ৩৪ সেন্টে নেমেছে। ২০২৫ সালের নভেম্বরের পর এই প্রথম রুপার দাম ৫০ ডলারের নিচে নামল।

জ্যানার মেটালসের ভাইস প্রেসিডেন্ট ও জ্যেষ্ঠ ধাতুবাজার বিশ্লেষক পিটার গ্রান্ট বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ে চলমান উদ্বেগের কারণে একাধিক কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানোর পক্ষে কঠোর অবস্থানের দিকে ঝুঁকছে। চলতি সপ্তাহে বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার অপরিবর্তিত রাখলেও তাদের বক্তব্যে স্পষ্ট হয়েছে, দীর্ঘ সময় উচ্চ সুদের হার বজায় রাখার প্রবণতা অব্যাহত থাকবে। এতে মূল্যবান ধাতুর দামে চাপ তৈরি হচ্ছে।’

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ও ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানো থেকে বিরত থাকলেও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সতর্ক করেছে। বিশেষ করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দিতে পারে বলে উদ্বেগ রয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির গতি বেড়েছে। এ সময়ে ভোক্তাদের পেট্রলসহ বিভিন্ন পণ্যের জন্য বেশি অর্থ ব্যয় করতে হয়েছে। এ পরিস্থিতিতে অর্থনীতিবিদদের মধ্যে আগামী ডিসেম্বরে সুদের হার বাড়ানোর প্রত্যাশা জোরালো হয়েছে।

জার্মানির কমার্জব্যাংকের বিশ্লেষকদের মতে, প্রযুক্তি খাতের শেয়ারের দামে বড় পতনও স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতুর দর কমার অন্যতম কারণ হতে পারে। প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ার বিক্রির চাপ এবং লোকসান সামাল দিতে বিনিয়োগকারীদের সম্পদ বিক্রি করতে বাধ্য হওয়ার ঘটনা বাজারে প্রভাব ফেলেছে। তবে ব্যাংকটির বিশ্লেষকেরা মনে করেন, মূল্যবান ধাতুর দামে এই পতন অতিরিক্ত হয়েছে এবং সামনে দাম পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় অতিরিক্ত ব্যয়ের উদ্বেগে শুক্রবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে প্রযুক্তিনির্ভর নাসডাক সূচকে বড় দরপতনের আশঙ্কা তৈরি হয়। অন্যদিকে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে এবং টানা চতুর্থ মাসের মতো বৃদ্ধির পথে রয়েছে। জ্বালানির উচ্চমূল্য দীর্ঘ সময় সুদের হার বেশি থাকার প্রত্যাশা বাড়ায়। এতে স্বর্ণের মতো কোনো সুদ বা মুনাফা না দেওয়া সম্পদ বিনিয়োগকারীদের কাছে তুলনামূলক কম আকর্ষণীয় হয়ে উঠছে।

এশিয়ার গুরুত্বপূর্ণ বাজারগুলোতেও ভৌত স্বর্ণের চাহিদা দুর্বল রয়েছে। ভারতে দাম আরও কমতে পারে, এমন প্রত্যাশায় ক্রেতারা স্বর্ণ কেনা পিছিয়ে দিচ্ছেন। বিশ্বের শীর্ষ স্বর্ণ ভোক্তা চীনেও চাহিদা উল্লেখযোগ্যভাবে বাড়েনি।

এদিকে প্লাটিনামের দাম ৪ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৪২৮ ডলার ৩৫ সেন্টে নেমেছে, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। প্যালাডিয়ামের দামও ৩ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৯৭৫ ডলার ২৫ সেন্টে দাঁড়িয়েছে। ২০২৫ সালের জুনের পর এটি ধাতুটির সর্বনিম্ন দাম। সাপ্তাহিক ও মাসিক উভয় হিসাবেই প্লাটিনাম ও প্যালাডিয়ামের দরপতনের আশঙ্কা রয়েছে।

সূত্র: রয়টার্স

/অ

  • স্বর্ণ
  • রুপা
এ সম্পর্কিত আরও খবর
কমল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর
কমল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
স্বর্ণের দাম ভরিতে বাড়লো ১৬৩৩ টাকা
স্বর্ণের দাম ভরিতে বাড়লো ১৬৩৩ টাকা
বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X