দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জ্বালানি তেলের উচ্চমূল্য থেকে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের মুদ্রানীতির সিদ্ধান্ত নিয়ে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে।
বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৯ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৬ দশমিক ৬২ ডলারে নেমে আসে। একই সময়ে ডিসেম্বরে সরবরাহের জন্য নির্ধারিত মার্কিন গোল্ড ফিউচারসের দাম দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬০ দশমিক ১০ ডলারে দাঁড়ায়।
ক্যাপিটাল ইকোনমিকসের জলবায়ু ও পণ্যবাজারবিষয়ক অর্থনীতিবিদ হামাদ হোসেন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তেলের দাম বৃদ্ধি এবং এর প্রভাবে ফেডারেল রিজার্ভ প্রত্যাশার চেয়েও কঠোর মুদ্রানীতি গ্রহণ করতে পারে—এমন আশঙ্কায় আপাতত স্বর্ণের বাজারে চাপ তৈরি হয়েছে।
জ্বালানির উচ্চমূল্য দীর্ঘ সময় সুদের হার বেশি থাকার সম্ভাবনা বাড়ায়। এতে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণ ধরে রাখার সুযোগ ব্যয় বেড়ে যায়, যা স্বর্ণের দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৫৩ দশমিক ৭৩ ডলারে নেমেছে। প্ল্যাটিনামের দাম দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৫৩২ দশমিক ৪৯ ডলার এবং প্যালাডিয়ামের দাম দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ২২ দশমিক ২১ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এমএম/