দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নাম, লোগো ও পরিচয় ব্যবহার করে প্রচারিত দুটি সার্কুলারকে ভুয়া ও ভিত্তিহীন দাবি করে সতর্ক করেছে সংস্থাটি। আইডিআরএ জানিয়েছে, ওই সার্কুলার দুটি কর্তৃপক্ষের জারি করা নয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে আইডিআরএর নামে এসব ভুয়া সার্কুলার প্রচার করা হচ্ছে। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এক গণবিজ্ঞপ্তিতে জনসাধারণ, বীমা গ্রাহক, বীমা প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের ভুয়া নথি ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে আইডিআরএ।
কর্তৃপক্ষের কোনো নির্দেশনা, সার্কুলার বা গণবিজ্ঞপ্তির সত্যতা যাচাইয়ের জন্য অনুমোদিত ও সরকারি যোগাযোগমাধ্যম অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
গণমাধ্যমকর্মীদের প্রতি আইডিআরএর অনুরোধ, কর্তৃপক্ষ-সংক্রান্ত কোনো তথ্য, নির্দেশনা বা সার্কুলার প্রকাশ ও প্রচারের আগে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে যথাযথভাবে তথ্য যাচাই করতে হবে।
আইডিআরএর নাম ব্যবহার করে এ ধরনের জাল ও বিভ্রান্তিকর নথি প্রচারের বিষয়টি কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানানো হয়েছে। ইতোমধ্যে বিষয়টি তদন্তাধীন রয়েছে। জড়িত ব্যক্তি বা গোষ্ঠীকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
সবাইকে ভুয়া তথ্য ও জাল নথি প্রচার থেকে বিরত থাকার পাশাপাশি তথ্য যাচাই করে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
/অ