দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর কাফরুল থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ মাহমুদুর রহমান খান ওরফে সনি নামে এক যুবককে আটক করেছে র্যাব।
গত বুধবার (৭ জানুয়ারি) কাফরুল থানাধীন সেনপাড়া এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়। তিনি ওই বাসায় ভাড়া থাকতেন।
র্যাব-৪ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অবৈধ অস্ত্র উদ্ধার ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য দেশব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল কাফরুলের সেনপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালায়। এ সময় বাসার মালিক মাহমুদুর রহমান খান ওরফে সনি কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। তার দেয়া তথ্যে শোয়ার খাটের নিচে লুকিয়ে রাখা ব্রাগে একটি অবৈধ বিদেশি পিস্তল, ৬ রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড গুলির খোসা ও একটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সনি জানান, জব্দ করা অবৈধ অস্ত্র তিনি রাজধানীর মিরপুর, কাফরুল, দারুসসালামসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করতেন। পাশাপাশি এসব অস্ত্র-গুলি বিভিন্ন পেশাদার অপরাধীদের ভাড়ায় সরবরাহ করতেন, যা দিয়ে তারা খুন, চাঁদাবাজি, ভয়ভীতি দেখানোসহ বিভিন্ন অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড করতো। সনির বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়ায় তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
কে