দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের রামু উপজেলার গর্জনীয়া ইউনিয়নের থোয়াঙ্গা কাটা ঘোনার পাড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযানে অস্ত্রসহ এক নারীকে আটক করা হয়েছে।
সেনাবাহিনী সূত্র জানায়, আজ বুধবার ৭ জানুয়ারি ভোরে রামু ১০ পদাতিক ডিভিশনের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালায়। তথ্য অনুযায়ী, কুখ্যাত সন্ত্রাসী নুরুল আবছার ওরফে ল্যাং আবছার ও তার কয়েকজন সহযোগী ওই এলাকার একটি বাড়ি ও সংলগ্ন পাহাড়ে গোপন আস্তানায় অবস্থান করছিল।
অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ল্যাং আবছার ও তার সহযোগীরা পাহাড়ের গভীরে পালিয়ে যায়। পরে রামু গর্জনিয়া তদন্ত পুলিশ ও স্থানীয় গ্রাম পুলিশের উপস্থিতিতে ওই বাড়ি এবং আশপাশের গোপন আস্তানায় তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে দুটি বিদেশি পিস্তল, বিদেশি পিস্তলের আদলে একটি ডামি পিস্তল, দুটি একনালা বন্দুক, ৪৯টি পিস্তলের গুলি, ছয়টি রাইফেলের গুলি, তিনটি কার্তুজ, একটি কার্টার, দুটি ধারালো অস্ত্র, দুটি বাটন ফোন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ সময় অস্ত্রসহ ফাতেমা বেগম নামে ২৫ বছর বয়সী এক নারীকে আটক করা হয়। তিনি সন্ত্রাসী আফসারের ঘনিষ্ঠ সহযোগী বলে জানিয়েছে সেনাবাহিনী।
সেনাবাহিনী জানায়, নুরুল আবছার ওরফে ল্যাং আবছারের বিরুদ্ধে হত্যা, গুম, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, চোরাচালান ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে চারটি হত্যা মামলাসহ প্রায় ১০টি মামলা বিচারাধীন।
কুখ্যাত সন্ত্রাসীদের আটক ও অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এমএস/