দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ছুরি হাতে ঘোরাফেরার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া শাহ আলী সিকদারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৯ অক্টোবর) গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা রেলওয়ে থানা-পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস।
ওসি বলেন, গত ১৬ অক্টোবর কমলাপুর রেলওয়ে স্টেশনে শাহ আলী সিকদার ছুরি হাতে ছবি তুলেছিলেন; যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ঘটনার পর অবস্থান শনাক্ত করে পুলিশ রোববার রাতে গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, শাহ আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া।
উল্লেখ্য, ১৫ অক্টোবর রাতে এক যাত্রী ফেসবুকে শাহ আলীর ছুরি হাতে তোলা একটি ভিডিও পোস্ট করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মে এক যুবক ধূমপান করছেন এবং কোমর থেকে কাপড়ে মোড়ানো একটি ছুরি বের করে প্রকাশ্যে প্রদর্শন করছেন। কিছুক্ষণ পর তিনি সেটি পুনরায় কাপড়ে মুড়ে কোমরে গুঁজে নেন।
আরএ