দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের থেকে হেরোইন, দেশীয় অস্ত্র, লাইফ জ্যাকেট, হেলমেট, গুলতি ও মারবেল উদ্ধার করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে রাত ১০টা ৫০ মিনিট পর্যন্ত এ অভিযান চালানো হয়।
উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে– হেরোইন ৩০০ গ্রাম, গাঁজা ২৫০ গ্রাম, চাপাতি ১টি, তলোয়ার ২টি, গুলতি ১০টি, মার্বেল ২ হাজার পিস, হেলমেট ২০টি, লাইফ জ্যাকেট ১২টি, লোহার রড ৫টি।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা।
তিনি বলেন, মোহাম্মদপুরে আমরা প্রতিনিয়ত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছি। তারই ধারাবাহিকতায় জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের দুর্গে হানা দেওয়া হয়। বিভিন্ন মাদক কারবারিদের বাসা ও আস্তানায় অভিযান পরিচালনা করে হেরোইনসহ সংঘর্ষে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি এসব আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়। জেনেভা ক্যাম্পে আমাদের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
কে