দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিনামূল্যে জলাতঙ্কের ভ্যাক্সিন প্রদানের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য হলো ‘Act Now: You, Me, Community’ বা ‘জলাতঙ্ক নির্মূলে কাজ, কাজ করি সবাই মিলে।’
রোববার (২৮ সেপ্টেম্বর) বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় সামাজিক দায়বদ্ধতা এবং জলাতঙ্ক নির্মূলে সচেতনতার জন্য বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে প্রাণীদের বিনামূল্যে জলাতঙ্কের ভ্যাক্সিন প্রদানের ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
সকাল ৮টায় মিরপুরের জাতীয় চিড়িয়াখানার সামনে থেকে শুরু হয়ে প্রাণীদের বিনামূল্যে জলাতঙ্কের ভ্যাক্সিন প্রদানের এই কার্যক্রম। পর্যায়ক্রমে দিনব্যাপী ঢাকার বিভিন্ন স্থানে এ কার্যক্রম চলমান ছিল। যার মূল পর্ব অনুষ্ঠিত হয়েছিল হাতিরঝিল সংলগ্ন মহানগর প্রজেক্ট এলাকায়।
ক্যাম্পেইনে দিনভর রাজধানী ঢাকার কয়েকটি অঞ্চলে ১৫০০টিরও অধিক কুকুর ও বিড়ালকে জলাতঙ্কের টিকা দেওয়া হয়। জলাতঙ্ক একটি প্রাণঘাতী মারাত্মক রোগ। যা প্রাণীদের দংশন বা আঁচড়ের মাধ্যমে ছড়াতে পারে। পথকুকুর-বিড়াল ইত্যাদির মাধ্যমে আমাদের দেশে জলাতঙ্ক রোগ ছড়ানোর হার বেশি।
কুকুর, বিড়াল, শিয়াল, বানর, বাদুড়, বেজি কামড়-আঁচড় দিলে ক্ষতস্থানে দ্রুত সোডা পানি বা কাপড় কাচার সাবান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ধৌত করে দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিতে হবে। সাধারণত বেওয়ারিশ কুকুরের কামড়ে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। কিন্তু এর প্রতিরোধ নিয়মিত টিকাদানের মাধ্যমে সম্ভব।
প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে প্রতিটি প্রাণীরই গুরত্ব রয়েছে। প্রতিটি প্রাণই মূল্যবান। বিশ্বের সকল ধর্মেই প্রাণী কল্যাণ ও প্রাণীদের যথাযথ সংরক্ষণ নিয়ে বলা হয়েছে। আমাদের দেশেও ভবিষ্যৎ প্রকৃতির ভারসাম্য রক্ষার্থেই প্রাণীদের রক্ষা করতে এগিয়ে আসতে হবে।
দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল; এই স্লোগানকে সামনে রেখেই এগিয়ে চলেছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। জলাতঙ্কের ভ্যাক্সিন প্রদান ক্যাম্পেইন সেই কার্যক্রমেরই একটা ধারাবাহিক প্রক্রিয়া।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক, বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য ও সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, সংগঠনের আহ্বায়ক আদনান আজাদ, মেহেদি হাসিব, বাপ্পী খান, নিশাত তামান্না, ফয়সাল বিন আলম, সিতু, সিমান্ত, তাসিব, শুভব্রত, হাসান, লোবা।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, সাবেক ছাত্র নেতা শামিম মিয়া, ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্র নেতা মশিউর রহমান মহান, সেচ্ছাসেবক দল নেতা ইমতিয়ার পারভেজ সেতু, মির্জা সর্ম্রাট।
আমরা বিএনপি পরিবার থেকে উপস্থিত ছিলেন- মাসুদ রানা লিটন, ফারহান আলী সজীব, শাকিল আহম্মেদ, শাহিনুর ইসলাম রনিসহ দেশসেরা বিশেষজ্ঞ প্রাণি চিকিৎসকগণ।
আরএ