• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • অপরাধ

আওয়ামী দোসর ও হত্যা মামলার আসামি মোস্তাফিজের সচিবলায় সিন্ডিকেট

নিজস্ব প্রতিবেদক
  ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

পরিবেশের ক্ষতি করে আওয়ামী লীগের ছত্রছায়ায় ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল বালাইনাশক উৎপাদন ও রপ্তানির অনুমোদন নিতে যাচ্ছেন। পরিবেশগত সুরক্ষা বিপর্যয় এমন আশঙ্কা থাকা সত্ত্বেও বাণিজ্য মন্ত্রণালয় কৃষিবিদ মোস্তাফিজুর রহমানের শ্যামলকে বালাইনাশক উৎপাদন ও রপ্তানির অনুমোদন দিতে যাচ্ছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এ সর্ম্পকে আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হবে।

সভায় নিয়মবহির্ভূতভাবে অনুমোদন দেওয়া বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের অবৈধ সভাপতি শ্যামলকেও থাকার জন্য বলা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও ভাঙচুরের ৪টি মামলা রয়েছে। কোন অদৃশ্য কারণে এখনও ধরা ছোয়ার বাইরে রয়েছেন শ্যামল। নিয়মিত সচিবলায়ে রয়েছে তার আনাগোনা। তার রয়েছে বিশাল সিন্ডিকেট বলয়। এই কেএসএম মোস্তাফিজুর রহমান ফ্যাসিস্টের দোসরদের রক্ষায় আমলাদের সঙ্গে লিয়াঁজো রক্ষা করে চলেছেন।

সচিবলায় সূত্রে জানা যায়, এ সভাটি শুধুমাত্র নিয়ম রক্ষার সভা। মূলত মোস্তাফিজুর রহমান শ্যামলকে বালাইনাশক উৎপাদন ও রপ্তানির অনুমোদন দিতেই এ সভার আয়োজন করা হয়েছে। আইনে যেখানে বলা আছে একটি সংগঠন থাকলে সমজাতীয় আর কোনো সংগঠনকে অনুমতি দেওয়া যায় না। সেখানে কেএফএম মুস্তাফিজুর রহমান অবৈধভাবে বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশেন নামে সংগঠনটি অনুমোদন নিয়েছে। যে সংগঠনের মাধ্যমে নিজের অবৈধ টাকাগুলোসহ অন্যান্য ফ্যাসিস্টদের টাকা পাচারের উদ্দেশে আজকের এই আয়োজন।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সহযোগিতায় অন্যান্য মন্ত্রণালয় ও গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর/প্রতিষ্ঠানের সম্মতি আদায়ের মাধ্যমে অবৈধভাবে উৎপাদন ও রপ্তানির নামে নতুন দ্বার উন্মোচনের কথা বলে ঐ সংগঠন (বামা) এর বৈধতা নিতে চাচ্ছেন। বাস্তবে বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবেশ এবং মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদক্ষেপ।

কৃষিবিদরা মনে করেন বালানাশক উৎপাদন ও রপ্তানির নতুন দ্বার উন্মোচনের নামে উক্ত মিটিংটি বাংলাদেশের কৃষি এবং পরিবেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া দেশের বিরুদ্ধে সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ। এই কেএসএম মোস্তাফিজুর রহমান ফ্যাসিস্টের দোসরদের রক্ষায় আমলাদের সঙ্গে লিয়াঁজো রক্ষা করে চলেছেন। সে আলোচিত ব্যবসায়ী সালমান এফ রহমানের ঘনিষ্ঠ সহযোগী এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য। আওয়ামী ফ্যাসিস্টদের পতনের আগে ২০২৪ সালের ২২ জুলাই শেখ হাসিনা ব্যবসায়ীদের সঙ্গে একটা মিটিং করেছিল। সেখানে হাসিনার সরকার টিকিয়ে রাখতে ব্যবসায়ীদের পক্ষে জোড়ালো ভূমিকা রেখেছিল মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ও বালাইনাশক কারিগরি উপদেষ্টা ড. শেখ মোহাম্মাদ বখতিয়ার সাক্ষরিত এক আদেশে বলেন, বাণিজ্য মন্ত্রণালয় বালাইনাশক শিল্প, ব্যবসা-বাণিজ্যের প্রতিনিধিত্বকারী বানিজ্যিক সংগঠন হিসাবে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশন এর অনুকূলে বিগত ৯ জুলাই ১৯৭৯ তারিখে বাণিজ্য সংগঠন লাইসেন্স প্রদান করেছে। সেহেতু বালাইনাশক সংশ্লিষ্ট অন্য কোনো বাণিজ্য সংগঠনের অনুকূলে বাণিজ্য সংগঠন লাইসেন্স প্রদান মোটেই আইন সম্মত নয়। এছাড়া সরকার স্বীকৃত বালাইনাশক শিল্প সংশ্লিষ্ট “বাংলাদেশ গ্রুপ প্রোটেকশন অ্যাসোসিয়েশন” থাকার পরেও বালাইনাশক শিল্প সংশ্লিষ্ট একাধিক সংগঠন থাকলে ব্যবসা-বাণিজ্যে নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই রকম আরও একটি সংগঠনকে কার্যক্রম পরিচালনার জন্য অনুমতি প্রদান করা হলে বাংলাদেশের শিল্প বালাইনাশক শিল্প, ব্যবসা, বাণিজ্যে শৃঙ্খলা বিনিষ্ট হওয়ার সম্ভবনা রয়েছে।

কৃষিক্ষেত্রে ফসল সুরক্ষার জন্য বাংলাদেশ বছরে ব্যাপক পরিমাণ বালাইনাশক (কীটনাশক, ছত্রাকনাশক, আগাছানাশকসহ) ব্যবহার করে। তবে উদ্বেগের বিষয় হলো দেশীয় উৎপাদন খুব সীমিত হওয়ায় প্রায় ৯৭ শতাংশ পণ্যই আমদানি করতে হয় এবং কেবলমাত্র ৩ শতাংশ চাহিদা মেটানো হয় দেশীয়ভাবে। সেখানে কিভাবে বামা বালাইনাশক রপ্তানি করবে প্রশ্ন থেকে যায় এবং তা রহস্যজনক!

বগুড়ার শেরপুর উপজেলার বালেন্দা গ্রামের মাঠে শত বিঘার শস্যচিত্রে ক্যানভাসে শেখ মজিবের প্রতিকৃতি তৈরি করে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিতে মোস্তাফিজুর রহমান শ্যামলের ভূমিকা অন্যতম। এটি বাস্তবায়ন করছে ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ অব কোম্পানিজ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান। শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের সদস্যসচিব এবং ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান (শ্যামল) বগুড়ার সারিয়াকান্দিতে গণসংযোগ করেন। সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের সঙ্গে মতবিনিময়ও করেন। নৌকা মার্কার ভোট চেয়ে গণসংযোগ করেও টিকিট পেতে ব্যর্থ হন। তবে ড্যামি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। তারপরও থেমে থাকেনি তার দলবাজি ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে ষড়যন্ত্র। এত কিছুর পরও তিনি আওয়ামী দোসরদের সঙ্গে লিয়াঁজো করে সচিবলায় ও বাইরে ঘুরে বেড়াচ্ছেন দেদারছে।

আরএ

  • সিন্ডিকেট
  • হত্যা মামলা
এ সম্পর্কিত আরও খবর
ভালুকায় দিপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার
ভালুকায় দিপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার
হাদি হত্যা মামলা তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি দাবি পশ্চিমবঙ্গ এসটিএফের 
হাদি হত্যা মামলা তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি দাবি পশ্চিমবঙ্গ এসটিএফের 
উখিয়ায় পাঁচ হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
উখিয়ায় পাঁচ হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
লক্ষ্মীপুরে যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
লক্ষ্মীপুরে যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।