দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের মূল হোতা রুহুল আমিন স্বপন এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায় ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার (এসএসপি) জসীম উদ্দিন খান জানান, সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ এসব সম্পত্তির ওপর ক্রোকাদেশ দেন।
রুহুল আমিন স্বপনসহ সিন্ডিকেটের অন্য সদস্যদের বিরুদ্ধেও সিআইডির অনুসন্ধান চলছে। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
জসীম উদ্দিন খান জানান, মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির নামে সিন্ডিকেট করে ৮ হাজার কোটি টাকা আদায় এবং আত্মসাৎ করে বাড়ি ও জমিসহ অঢেল সম্পদের মালিক হয়েছেন রুহুল আমিন স্বপন। অবৈধভাবে এসব সম্পত্তির মালিক হয়ে তিনি মানি লন্ডারিং আইনে অপরাধ করেছেন।
তিনি জানান, রুহুল আমিনের জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান ক্যাথারসিস ইন্টারন্যাশনালের নামে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা, বনানী ও উত্তরা এলাকার সাতটি দলিলে মোট ২৩১ কাঠা জমির সন্ধান মিলেছে। এসব জমির বাজারমূল্য ১৫ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার টাকা। এসব জমির ওপর ক্যাথারসিস ইন্টারন্যাশনাল ও বিভিন্ন অবকাঠামো ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।
/অ