দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মতিঝিলে মোটরসাইকেল যোগে ছিনতাইয়ের সময় হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন একাধিক মামলার আসামি দুই ছিনতাইকারী।
গ্রেপ্তাররা হলেন-মনির হোসেন ওরফে নিরব (৩০) ও মো. পিন্টু ওরফে জহিরুল (৩৫)।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ধারালো চাকু ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সোমবার (১২ মে) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, রোববার রাত সোয়া ৯টার দিকে মতিঝিলের এজিবি কলোনির কাঁচাবাজার সংলগ্ন তিশা বাস কাউন্টারের সামনে মোটরসাইকেল যোগে ছিনতাইয়ের সময় দুইজনকে গ্রেপ্তার করে মতিঝিল থানা পুলিশের একটি টহল দল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
গ্রেপ্তাররা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল যোগে ছিনতাই করতেন। গ্রেপ্তার মনির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ মোট ১১টি মামলা রয়েছে। এছাড়া পিন্টুর বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতিসহ ৭টি মামলা বিচারাধীন বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।
কে