দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ভীতি প্রদর্শনের আলোচিত ঘটনার অন্যতম অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি। গ্রেপ্তারকৃত যুবকের নাম আলিনুর পাভেল ওরফে পাভেল (৩২)।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সাড়ে রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা গেছে, ভাটারা থানার জোয়ার সাহারা খাঁ পাড়া এলাকার বাসিন্দা মো. রাশেদুজ্জামান রাজু। গত ১ এপ্রিল রাত আনুমানিক ২টার দিকে পূর্ব শত্রুতার জেরে আলিনুর পাভেলসহ অজ্ঞাত ১০-১২ জনের একটি দল প্রাইভেটকারে রাজুর বাসার সামনে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে, বাসার গেটে লাথি দেয় এবং সিসি ক্যামেরা ভাঙচুর করে। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা খুন-জখমের হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভাটারা থানায় একটি মামলা করা হয়েছে।
মামলাটি তদন্তকালে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ বাড়ির আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুষ্কৃতকারীদের শনাক্ত করে। বৃহস্পতিবার রাতে কুড়িল বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে আলিনুর পাভেলকে গ্রেপ্তার করে। সিসিটিভি ফুটেজে অস্ত্র হাতে ঘটনাস্থলে তার উপস্থিত থাকার প্রমাণ পাওয়া গেছে।
গ্রেপ্তার পাভেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরএ