দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পাওয়ার গ্রিড বাংলাদেশ পুরাতন যন্ত্রাংশ বিক্রয়ে টেন্ডারের নিয়মের তোয়াক্কা না করেই কাজ দিয়েছে ঠিকাদারকে। এমন অনিয়মে জড়িত থাকার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির এমডি, চীফ ইঞ্জিনিয়ার ও প্রকল্প পরিচালকের বিরুদ্ধে।
গত ২৮ আগস্ট ২০২৪ এ পিজিসিবি পুরাতন যন্ত্রাংশ বিক্রয়ে এই দরপত্র দেয়। নিলামের লট ৪ এ অংশ নেয় তিনটি প্রতিষ্ঠান। নীতিমালা অনুযায়ী ব্যাংক ড্রাফ অথবা পে অর্ডারের সর্বোচ্চ দরদাতারই ঠিকাদারির কাজটি পাওয়ার কথা ছিল।
নিলামে অংশ নেয় তিনটি প্রতিষ্ঠান। কিন্তু অভিযোগ ওঠে ওটি মেটাল স্টিল কোম্পানি নামে একটি দরপত্রের নিয়ম অমান্য করে ব্যাংক ড্রাফট ও পে-অর্ডারের পরিবর্তে চেক জমা দিয়ে শর্ত লঙ্ঘন করেছে। তবুও অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে গ্রহণ করে পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি) কর্তৃপক্ষ।
নিলামের নিয়ম অনুযায়ী দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ হতে ১২০ কার্যদিবসে মধ্যে সর্বোচ্চ দরদাতাকে কাজ বুঝিয়ে দেয়ার কথা থাকলেও পাওয়ার গ্রিড বাংলাদেশের ওয়েবসাইটে তা খুঁজে পাওয়া যায়নি। আর চেক দিয়ে কাজ পাওয়ার অভিযোগের বিষয়টি খুঁজতে গিয়ে যানা যায়, অন্য আরেক নিলামে অংশ গ্রহণকারী এসএসট্রেডিং কর্পোরেশন, নিয়ম না মেনে চেক দেয়ায় পিজিসিবি ঠিকাদারি কাজের তালিকা থেকে বাদ দেয় প্রতিষ্ঠানটিকে।
প্রতিষ্ঠানটির এমন অবস্থানে আবারো প্রশ্ন জাগে চেক দিয়ে কাজ পাওয়ার অভিযোগ নিয়ে।
এ বিষয়ে জানতে, ওটি মেটালের সঙ্গে যোগাযোগ করে দেশ টেলিভিশন। সেখানে গিয়ে জানা যায়, নিলামে অংশই নেয়নি তারা।
প্রতিষ্ঠানটির কর্ণধারের দাবি, তাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তাহলে নিলামের বিজ্ঞপ্তিতে তাদের নাম আসল কোথা থেকে?
এদিকে, নিলামে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান বাইক কর্পোরেশনের আইনজীবীর দাবি, আইনি নোটিশ পাঠানো হলেও তোয়াক্কা না করে মনগড়া জবাব দিয়েছে পিজিসিবি।
অভিযোগের বিষয়ে পাওয়ার গ্রিড বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে জানতে চায় দেশটিভি টিম। তবে অফিসে ঢুকতেই বাধার মুখে পড়তে হয় পিজিসিবি কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মীদের।
পরবর্তীতে, পিজিসিবি কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মকর্তার রুমে ঘণ্টারর পর ঘণ্টা বসিয়ে রাখা হয়, ব্যবস্থাপনা পরিচালকের আদেশে। একপর্যায়ে পূর্ব অনুমতির দোহাই দিয়েও মেলেনি ব্যবস্থাপনা পরিচালকসহ অভিযুক্ত ব্যক্তিদের সাক্ষাৎ।
সর্বশেষ তাদের মোবাইল নম্বরে এসএমএস ও ফোন দিলেও যোগাযোগ স্থাপন করা যায়নি।
এ বিষয় দুদকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যেসব অভিযোগপত্র জমা পড়েছে তা খতিয়ে দেখার এবং দুর্নীতির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়ার আহ্বান ভুক্তভোগী ব্যবসায়ীদের।
কে