দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।
শুক্রবার (৪ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেপ্তাররা হলেন- মো. রুবেল (৩২), সুমন মুন্সি (৩৩), আমিনুল ইসলাম (২১), আব্দুর রহমান (২৯), মলি (১৯) এবং পিয়ারী (৪০)। এদের মধ্যে দস্যুতা মামলায় ২ জন, মাদক মামলায় একজন, ডিএমপির মামলায় ২ জন এবং সাজাপ্রাপ্ত পরোয়ানার আসামি একজন রয়েছেন।
একইদিনে আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ৩ জন ছিনতাইকারী রয়েছেন।
মেহেদী হাসান বলেন, গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে মোট ১২ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কে