• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • অপরাধ

‘বিএনপির আইনজীবীরা বেনজীর ইস্যুতে রাজনীতি করছেন’

নিজস্ব প্রতিবেদক
  ১০ জুন ২০২৪, ১১:১২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান বলছেন, বেনজীর ইস্যুতে রাজনীতি করছেন বিএনপির আইনজীবীরা। এ জন্যই তারা পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী ও মেয়েদের তলবে সময় বাড়ানো নিয়ে নানা প্রশ্ন তুলছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বেনজীর আহমেদকে দুদকে ডাকা হয়েছিল ৬ জুন। তার আগের দিন বিকেলেই জানা যায়, ১৫ দিন সময় চেয়ে আবেদন করেছেন সাবেক এই আইজিপি। ৬ জুন দিনভর অপেক্ষার পর ওই দিন বিকেলে দুদক সচিব খোরশেদা ইয়াসমীন জানান, ২৩ জুন পর্যন্ত বেনজীরের হাজিরার সময় বাড়ানো হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শুনানিতে উপস্থিত না হওয়ায় তার বক্তব্য গ্রহণ করতে পারেনি দুদক। তবে, কিসের ভিত্তিতে সময় বাড়ানো হলো তা খোলাসা করেননি সচিব। বেনজীর আদৌ আবেদন করেছেন কিনা সে বিষয়েও নিশ্চুপ সংস্থাটি। বেনজীরের স্ত্রী ও মেয়েদের হাজিরা নিয়েও একই লুকোচুরি।

আরও পড়ুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিলোমিটার যানজট

ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানায় হামলা, পুলিশসহ আহত ৩০

গত রোববার (৯ জুন) দুপুরে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, তলবে হাজির হতে সময় চেয়েছেন তারা। স্ত্রী ও দুই মেয়ে আলাদা তিনটি আবেদন করেছেন। অথচ দিনভর অপেক্ষা করার পর এ নিয়ে মুখ খোলেনি দুদকের দায়িত্বশীল কেউ। দুদক কমিশনার জহুরুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। দুদকের দায়িত্বশীল কেউ আনুষ্ঠানিকভাবে না জানালেও সূত্র বলছে, বেনজীরের স্ত্রী ও মেয়ের তলবের নতুন তারিখ দেওয়া হয়েছে ২৪ জুন। সাবেক আইজিপি ও তার পরিবারের হাজিরা এবং সময় বাড়ানো নিয়ে দুদকের এমন অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, ‘আদৌ কি চিঠি পাঠানো হয়েছে? অনেকেই মনে করছেন, এটা গায়েবি বা ভূতুরে চিঠি! এটা একটা অযাচিত হস্তক্ষেপ। তিনি (কায়সার কামাল) বিষয়টাকে রাজনৈতিকভাবে দেখছেন। তবে গতকাল আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকারি কর্মচারীরা অবৈধ সম্পদ অর্জন করলেই মুখোমুখি করা হবে বিচারের।

উল্লেখ্য, বেনজীর আহমেদ ও তার স্ত্রী সন্তানদের ৬২১ বিঘা জমি, ৪টি ফ্ল্যাট, ৩৮টি ব্যাংক একাউন্ট, ১৫ শেয়ারের আংশিক ও ৩ টি বিও একাউন্ট জব্দ করেছে দুদক। তার স্থাবর সব সম্পত্তি রাষ্ট্রের হেফাজতে নেওয়া হয়েছে।

কে

  • বেনজির
  • রাজনীতি
এ সম্পর্কিত আরও খবর
দখল নয়, ইসলামী ব্যাংক মায়ের কোলে ফিরে এসেছে: জামায়াত আমির
দখল নয়, ইসলামী ব্যাংক মায়ের কোলে ফিরে এসেছে: জামায়াত আমির
কারা পায়ের রগ কাটে জনগণ তাদেরকে চেনে: রিজভী
কারা পায়ের রগ কাটে জনগণ তাদেরকে চেনে: রিজভী
‘দেড় দশকে সবচেয়ে বেশি আক্রোশের শিকার আলেম সমাজ’
‘দেড় দশকে সবচেয়ে বেশি আক্রোশের শিকার আলেম সমাজ’
শিবিরের জাতীয় পর্যায়ে সাথী মূল্যায়ন, ২০ জন পেলেন পুরস্কার
শিবিরের জাতীয় পর্যায়ে সাথী মূল্যায়ন, ২০ জন পেলেন পুরস্কার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।