• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • অপরাধ

ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানায় হামলা, পুলিশসহ আহত ৩০

মেহেদী হাসান সবুজ,  ঝিনাইদহ
  ০৯ জুন ২০২৪, ২০:৫৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

মারামারির মামলায় গ্রেপ্তার করা হয়েছিল ছাত্রলীগের সাবেক এক নেতাকে। নেওয়া হয় থানায়। তাকে ছাড়িয়ে নিতে থানায় হামলা চলিয়েছে তাঁর অনুসারীরা। আত্মরক্ষার্থে গুলি চালায় পুলিশ। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ আহত হয়েছে অন্তত ৩০ জন। ঝিনাইদহের শৈলকুপায় রোববার (৯ জুন) দুপুরে এই ঘটনাটি ঘটে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ছাত্রলীগের সাবেক ওই নেতার নাম মোস্তাক শিকদার। শৈলকুপার ধলহরা চন্দ্র ইউনিয়নের ধাওড়া গ্রামের বাসিন্দা মোস্তাক উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।

আহত পুলিশ সদস্যরা হলেন, কনস্টেবল সোহান হোসেন, আব্দুস সালাম, ইকবাল হোসেন ও তরিকুল ইসলাম। তাদের শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া থানায় হামলাকারী যারা আহত হয়েছেন তারা হলেন, হাসানুজ্জামান, সাত্তার শিকদার, সাইফুদ্দীন, সোনা মিয়া, জালাল উদ্দীন, আব্দুল ওহাব, ইমরান, ফারুক হোসেন, তুহিন, নাফিজ, সালামত, ইমন, এস এম রিয়াজুল, মুইম, জান্নাত হোসেন, আসাদুজ্জামান, ইমন শিকদার, ফিরোজ শিকদার, আলী আকবর, বায়োজিদ হোসেন, আজগার মন্ডল ও হারুন শিকদার।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা সবাই নবনির্বাচিত শৈলকুপা উপজেলা চেয়ারম্যান মাস্তফা আরিফ রেজা মননু ও সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দারের সমর্থক।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি মারামারি মামলায় মোস্তাক শিকদারকে আজ দুপুরে ধাওড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে থানায় নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পরই মোস্তাক শিকদারের কয়েকশ সমর্থক তাকে ছাড়িয়ে নিতে থানায় হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে বাধ্য হয়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায়। এ সময় তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

থানায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কয়েকশ লোক জোটবদ্ধ হয়ে থানার প্রধান ফটক দিয়ে থানার মধ্যে ঢুকে পড়ে এবং অতর্কিতভাবে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় হামলাকারীর সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ বাঁধে। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ৫০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছোঁড়ে।

শৈলকুপা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আব্দুর রহমান রিংকুর অভিযোগ, পুলিশ তাদের ওপর বেআইনি ও অন্যায়ভাবে হামলা করেছে। পুলিশের গুলিতে ৩০ থেকে ৩৫ জন আহত হওয়ার দাবি করেন তিনি।

এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ইমরান জাকারিয়া জানান, এজাহারনামীয় আসামি মোস্তাক শিকদারকে রোববার দুপুরে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পরপরই আসামির পক্ষে কয়েকশ উচ্ছৃঙ্খল জনতা তাকে ছাড়িয়ে নিতে জোটবদ্ধভাবে থানায় হামলা চালায়। এ সময় তারা থানার প্রধান ফটক খুলে ভেতরে প্রবেশের চেষ্টা করে। পুলিশ তাদের বাধা দিলে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ নিজেদের জানমাল ও সরকারি সম্পদ রক্ষায় বাধ্য হয়ে গুলি ছোঁড়ে।

এদিকে, গত শুক্রবার নায়েব আলী জোয়ার্দ্দার ও উপজেলা চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মননুর উপস্থিতিতে শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজম থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরীকে দুর্নীতিবাজ ও সন্ত্রাসী আখ্যায়িত করে। এমনকি, তাকে গলায় গামছা পেঁচিয়ে থানা থেকে বিতাড়নের হুমকি দেন। তার এই হুমকির দুদিন পর থানায় এই হামলার ঘটনা ঘটলো।

এ বিষয়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জানান, তিনি এই ঘটনা সম্পর্কে কিছুই জানেন না । যখন ঘটনা ঘটেছে তখন তিনি ঝিনাইদহ জেলা শহরে অবস্থান করছিলেন। আর নায়েব আলী জোয়ার্দ্দার বলেন, পৌর মেয়রের আপত্তিকর বক্তব্য ও থানায় হামলার ঘটনায় তিনি বিরক্ত এবং ক্ষুব্ধ । তিনি জানান, শনিবার রাত থেকে তিনি গুরুতর অসুস্থ। যে কারণে আজ সংসদ অধিবেশনে যোগদান করতে তার ঢাকায় যাওয়া হয়নি। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

এম

  • ঝিনাইদহ
  • শৈলকুপা
  • পুলিশ
  • ছাত্রলীগ
  • থানায় হামলা
এ সম্পর্কিত আরও খবর
‘থার্টিফার্স্ট নাইটে ঢাকায় অতিরিক্ত ৩ হাজার পুলিশ মোতায়েন’
‘থার্টিফার্স্ট নাইটে ঢাকায় অতিরিক্ত ৩ হাজার পুলিশ মোতায়েন’
হাই-অ্যালার্টে ফায়ার সার্ভিস
হাই-অ্যালার্টে ফায়ার সার্ভিস
ফেনীতে আ.লীগ-ছাত্রলীগের ৫ নেতা রিমান্ডে 
ফেনীতে আ.লীগ-ছাত্রলীগের ৫ নেতা রিমান্ডে 
চার জেলায় নতুন পুলিশ সুপার
চার জেলায় নতুন পুলিশ সুপার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।