দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি শামীম রেজাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (৭ জুন) গভীর রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, সাজা থেকে বাঁচতে ছদ্মবেশে গাজীপুরে রিকশা চালাতেন রেজা।
গ্রেপ্তারকৃত রেজা বগুড়ার শিবগঞ্জ উপজেলার শেউলী গাছুপাড়া এলাকার মৃত ছানাউল্লাহ গাছুর ছেলে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, ২০০৬ সালে আনিছুর রহমানের কাছ থেকে একটি ধানের জমি বর্গা নেয় রেজা। সেই জমি চাষাবাদ করতে থাকেন তিনি। ওই বছরের ১ ডিসেম্বর ধান কাটার পর আনিছুরের প্রাপ্য ধান নিয়ে তার বাড়িতে আসতে রেজাকে বলেন। সন্ধ্যায় ধান নিয়ে আনিছুরের বাড়িতে যায় রাজু। এ সময় আনিছুরকে হত্যা করেন তিনি। এ ঘটনায় নিহতের ভাই আজিজ একটি হত্যা মামলা করেন।
দীর্ঘ শুনানি শেষে ২০২৩ সালের ৩০ নভেম্বর আসামি রেজাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে, রেজাকে কারাগারে পাঠানো হয়। তিন বছর ছয় মাস কারাগারে থাকার পর জামিনে বের হন রেজা। এরপর থেকে তার হদিস পাওয়া যাচ্ছিল না। আত্মগোপন করে সংসার করতে থাকেন তিনি।
মীর মনির হোসেন বলেন, গ্রেপ্তার এড়াতে গাজীপুরে ছদ্মবেশে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন রেজা। আসামিকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এম