দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে ২৮০ জনের মাঝে ২৮ লাখ ৯৩ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকালে শহরের জলেশ্বরীতলাস্থ সমিতির কার্যালয়ে এ টাকা বিতরণ করা হয়।
সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল হুদার সভাপতিত্বে অনুদানের এই অর্থ সকলের হাতে তুলে দেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আরাফাত হোসেন।
অনুষ্ঠানে সমিতির সার্বিক কল্যাণমূলক কাজের বিবরণী তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সমিতির বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক নওয়াব আলী। অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন- ছমির উদ্দীন, অধ্যাপক আহম্মদ আলী ও এবিএম আব্দুর রশিদ।
এ বছর সমিতির উদ্যোগে বগুড়ায় ৪৮ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি হিসেবে ৫ লাখ ৫৬ হাজার টাকা, সমিতির ১২০ জন সদস্যের মাঝে এককালীন অনুদান হিসেবে ৯ লাখ ৫৯ হাজার টাকা, ১০৯ জন সদস্যের মাঝে চিকিৎসা, মেয়েদের বিবাহ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত খাতে ১৩ লাখ ৮ হাজার টাকা এবং জটিল রোগের চিকিৎসা বাবদ সমিতির ৩ জন সদস্যের মাঝে আরও ৭০ হাজার টাকা বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রম শেষে সমিতির মৃত সদস্যদের রুহের মাগফেরাত এবং দেশ ও দেশের মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
আরএ