দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরের কোতয়ালী ও রাজবাড়ীর বালিয়াকান্দি এলাকা থেকে ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এসময় তাদের কাছ থেকে ৯৩২০ পিস ইয়াবা ও ৮৪ বোতল ফেনসিডিলসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও দুইটি মোটরসাইকেল জব্দ ও নগদ ২৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১ মে মধ্যরাতে ফরিদপুর জেলার কোতয়ালী সদর থানাধীন কাফুরা মুন্সিবাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এসময় ৯৩২০ (৯ হাজার তিনশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে যার বাজার মূল্য ২৭ লক্ষ ৯৬ হাজার টাকা।
গ্রেপ্তাররা হলেন, বাবর আলী প্রামানিকের ছেলে মো. আলামিন প্রামানিক (৩০), মো. আক্তার আলীর ছেলে মো. কোরবান আলী (৩৭) এবং মো. আক্তার আলী মো. সোহাগ শেখ (২৮)।
এছাড়া রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আরও ৮৪ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করে র্যাব। মো. হাবিবুর রহমানের ছেলেন মিরাজুল ইসলাম (২৪), মতিয়ার রহমাননের ছেলে আবু সাইদ আব্দুল্লাহ (৪৪) এবং মৃত মনির হোসেনের ছেলেন মো. খোকন মিয়া (৪২)। এসময় তাদের নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ২টি মোটরসাইকেল ও নগদ ৭৩০ (সাতশত ত্রিশ) টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তাররা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ও ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের কোতয়ালী ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দিসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ।