দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর বংশালে সুমাইয়া ইসলাম পাপড়ি (১৭) নামে এক কিশোরীর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া নাজিরা বাজার বেসরকারি গার্লস হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
নিহতের বড় বোন আমেনা বলেন, ঈদের মার্কেটে যাওয়া নিয়ে মা সুমাইয়াকে বকাঝকা করেন। এ বিষয় নিয়ে বোন অভিমান করে নিজ রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে অনেক ডাকাডাকির পর দরজা না খুললে দরজা ভেঙে দেখি গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়েছে। পরে তাকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
কে