দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনী সদর উপজেলার কাজিরবাগে সোমবার দিনগত গভীর রাতে জান্নাতুল ফেরদৌস স্বর্ণা (২০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জান্নাতুল ফেরদৌস স্বর্ণা কাজীরবাগ ইউনিয়নের মধ্যম সোনাপুর গ্রামের আজিম পাটোয়ারী বাড়ির কুয়েতপ্রবাসী আবু বক্কর সিদ্দিক ইয়ামিনের স্ত্রী। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভোরে স্বর্ণার ঘর থেকে কোনো সাড়া না পেয়ে শাশুড়ি হোসনে আরা বেগম বাড়ির লোকজনকে জানায়।
তারা পুলিশ ও স্বর্ণার পরিবারকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে স্বর্ণার ঝুলন্ত লাশ খাটের ওপর থেকে উদ্ধার করে। এসময় স্বর্ণার পা খাটের সঙ্গে লাগানো ছিল এবং স্বর্ণার দুই বছর বয়সী মেয়ে রুপা মায়ের পা ধরে চিৎকার করে কাঁদছিল।
নিহতের ভাই ইয়াসিন জানান, গত ৪ মাস পূর্বে স্বর্ণার স্বামী বাড়ি এসে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। তারা ৫০ হাজার টাকা দিলেও সে নিয়মিত তার বোনকে নির্যাতন করত। এ ব্যাপারে গত ৮ আগস্ট সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট ও সদর আমলি আদালত ফেনীতে যৌতুক নিরোধ আইনে মামলা করেন।
তিনি আরও জানান, সোমবার দিনগত রাতে স্বর্ণা ফোন দিয়ে আমাকে বাঁচান, আমাকে বাঁচান বলে ফোন কেটে দেয়। সকালে গিয়ে তাকে দেখে আসবেন বললেও তার আগেই তার মৃত্যুর খবর পাই। আমার বোনকে যৌতুকের দাবিকৃত টাকা না দেওয়ায় হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। লাশের পা খাটের সঙ্গে লাগানো ছিল।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী বলেন, পুলিশ রাতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে, লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এইউ