দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের একটি বিমানে তল্লাশি চালিয়ে ৩৮টি সোনার বার জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস।
বুধবার (২৯ নভেম্বর) রাতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি টিম সোনার ওই চালানটি জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল মতিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে আরব আমিরাতের শারজাহ বিমানবন্দর থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানতে পৌঁছে। পরে বিমানটি তল্লাশির সময় কাস্টমসের গোয়েন্দারা একটি সিটের নিচে কালো স্কচটেপে মোড়ানো দুটি প্যাকেট পান।
পরে সেগুলো কাস্টমস ব্যাগেজ কাউন্টারে বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে খোলা হয়। একপর্যায়ে প্যাকেট দুটি থেকে ৪ হাজার ৪২০ গ্রাম ওজনের ৩৮টি সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৫৪ লাখ টাকা।
পরবর্তী আইনি ব্যবস্থা নিতে জব্দ করা সোনার বারগুলো চট্টগ্রামে কাস্টমস হাউসে পাঠানো হয়েছে।
এও/এম