দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ঢাকা উত্তরে যানজট ও অপরাধ কমাতে একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে। শিগগিরই দুই সংস্থার সদস্যদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। ডিএনসিসির পক্ষে এ কাজের সমন্বয় করবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমন স্থায়ী কমিটি।
মঙ্গলবার (১৭ অক্টোবর) রাজধানীর গুলশানে ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনে দ্বিতীয় পরিষদের ২৩তম বোর্ড সভায় একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয় ডিএনসিসি ও ডিএমপি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে এ সভা হয়। ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা প্রতিনিধিদলকে বোর্ড সভায় স্বাগতম জানান।
এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খন্দকার মহিদ উদ্দিন, যুগ্ম কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ, গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শহিদুল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তাসহ একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।
বক্তৃতায় তারা বলেন, সমন্বয় করে কাজ করলে যেকোনো সমস্যার টেকসই সমাধান আসে। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ট্রাফিক এবং অপরাধ দুটোই কমানো সম্ভব।
আরএ