দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির চলমান হরতাল-অবরোধ কর্মসূচিতে নাশকতাকারীকে আটক করায় ট্রাফিক-মোহাম্মদপুর জোনের টিআই সরিফুল ইসলামকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
শনিবার (২৫ নভেম্বর) সকালে ডিএমপি সদরদপ্তরে টিআই সরিফুল ইসলামকে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার। এসময় কমিশনার তার সাহসিকতার প্রশংসা করেন এবং ট্রাফিক-তেজগাঁও বিভাগের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পুরস্কার প্রদানকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান এবং ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন।
মোস্তাক আহমেদ জানান, প্রতিদিনের মতো গত ১৯ নভেম্বর সকাল সাড়ে ৬টার দিকে ট্রাফিক-মোহাম্মদপুর জোনের টিআই (প্রশাসন) সরিফুল ইসলাম জোন এলাকা পরিদর্শনে বের হোন। পরিদর্শনকালে বেড়িবাঁধের মোহাম্মদীয়া হাউজিং লিমিটেডের মূল ফটকের সামনে সকাল ৭টার দিকে ৮-১০ জন অজ্ঞাত ব্যক্তি “হরতাল, হরতাল” স্লোগানে নাশকতার উদ্দেশ্যে একটি পরিবহন বাসের দিকে উত্তেজিত অবস্থায় অগ্রসর হতে দেখেন। তৎক্ষণাৎ টিআই সরিফুল ইসলাম সাহসিকতার সঙ্গে দ্রুততম সময়ে আশপাশের ৩-৪ জনের সহযোগিতায় নাশকতা ঘটানোর পূর্বেই দুর্বৃত্তদের ধাওয়া করেন এবং একজনকে হাতেনাতে আটক করেন, যাকে পরবর্তী সময়ে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়। তার এই সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ডিএমপি কমিশনার তাকে পুরস্কৃত করেন।
এর আগে আসাদগেট এলাকায় বাসে অগ্নিসংযোগ করে পলায়নরত এক নাশকতাকারীকে হাতেনাতে আটক করায় ট্রাফিক-মোহাম্মদপুর জোনের সার্জেন্ট পলাশ কুমার রায় ও টিএসআই আতাবুলকে গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
টি/এইউ